• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নাট্যলোকের নক্ষত্র-কাজী বোরহান’ গ্রন্থের মোড়ক উন্মোচন কাহারোলে বাল্য বিবাহে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে তথ্য অধিকার বিষয়ক অংশীজন প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে “আমরা জুলাই যোদ্ধা” সংগঠনের পরিচিতি সভা অনুষ্ঠিত  দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক কার্যক্রম পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ‘আমরা জুলাই যোদ্ধা’র অবস্থান কর্মসূচি এফপিএবি দিনাজপুর শাখা কার্যালয় ‘মেডিসিন কর্ণার’ উদ্বোধন দিনাজপুরে জিয়া মঞ্চের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত ৫ দিনেও খোঁজ মেলেনি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের রিহ্যাব সেন্টারের মাধ্যমে চিকিৎসা সেবা পাবে প্রতিবন্ধীরা-ইউএনও মোকলেদা খাতুন

ট্রাম্পের সামরিক শক্তি নিয়ে অহংকার করার তীব্র সমালোচনা

আন্তর্জাতিক ডেস্ক: / ১৬৩ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
লুইজ ইনাসিও লুলা দা সিলভা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক শক্তি নিয়ে অহংকার করার তীব্র সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তিনি মনে করেন, সামরিক খাতে অর্থ ব্যয় না করে বিশ্বের উচিত ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণে এসব সম্পদ কাজে লাগানো। বৃহস্পতিবার তিনি এই মন্তব্য করেন।

লুলা বলেন, ‘আপনার কি মনে হয় প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিদিন এমন কথা বলা স্বাভাবিক যে, আমার কাছে বিশ্বের সবচেয়ে বড় জাহাজ আছে, আমার কাছে বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী আছে?’ তিনি আরও বলেন, ‘তিনি কেন বলেন না যে, আমার কাছে বিশ্বের সবচেয়ে বড় উৎপাদন ক্ষমতা আছে? এটা কি আরও সহজ হতো না? আর এটা কি আমাদের কানে আরও ভালো শোনাত না?’

ব্রাজিলের এই নেতা জানান যে, সংঘাতপূর্ণ অঞ্চলগুলোতে সামরিক অস্ত্রাগার সম্প্রসারণে বর্তমানে যে অর্থ ব্যয় করা হচ্ছে, তা বিশ্বব্যাপী ক্ষুধা মেটাতে ব্যবহার করা যেতে পারে। তার মতে, এই তহবিল দিয়ে বিশ্বব্যাপী ক্ষুধায় ভোগা প্রায় ৬৩ কোটি মানুষের প্রত্যেককে প্রায় ৪ হাজার ২৮৫ ডলার করে দেওয়া সম্ভব।

তিনি বলেন, ‘সরকারগুলো যদি কাণ্ডজ্ঞান দেখাত, তবে বিশ্বে কোনো ক্ষুধা থাকত না বলে কি আপনারা মনে করেন না?’ তিনি আরও বলেন, ‘যাদের ক্ষুধা নিয়ে চিন্তিত হওয়া উচিত, তারা যুদ্ধ নিয়ে চিন্তিত।’

তিনি জানান, বিশ্বব্যাপী সামরিক ব্যয় দিয়ে ক্ষুধা দূর করা, প্রতিটি গ্রামে বিশুদ্ধ পানি সরবরাহ করা এবং সব শিশুর স্কুলে যাওয়া নিশ্চিত করা সম্ভব। কিন্তু এর বদলে আরও ধ্বংসাত্মক অস্ত্র তৈরিতে সম্পদ ব্যবহার করা হচ্ছে।

বৈশ্বিক কল্যাণে মনোযোগ না দিয়ে উচ্চ সামরিক ব্যয় এবং সশস্ত্র সংঘাতকে অগ্রাধিকার দেওয়ার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদেরও সমালোচনা করেন লুলা।

তিনি বলেন, ‘নিরাপত্তা পরিষদের সমন্বয়ের দায়িত্বে থাকা ভদ্রলোকেরা যদি ইউরোপের মতো অস্ত্রশস্ত্র শক্তিশালী করা ও প্রতিরক্ষায় বিনিয়োগের আলোচনা না করে ক্ষুধা নিয়ে চিন্তিত হতেন, তবে বিশ্বব্যাপী এই সমস্যার সমাধান করা যেত।’-লাইভ ২৪ নিউজপেপার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd