• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহারোলে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থানে মহিলা কর্মী নিয়োগ শুরু দিনাজপুরে বিশ্ব মান দিবস পালিত রেল খাতে আড়াই লাখ কোটি ব্যয়েও উন্নয়নের সুফল মেলেনি-দিনাজপুরে রেল মন্ত্রী দিনাজপুরে হলি ল্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত কাহারোলে জাতীয় কন্যা শিশু দিবসের র‌্যালী ও আলোচনা সভা দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তার দাবিতে দিনাজপুরে মহিলা পরিষদের স্মারকলিপি বীরগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের উদ্বোধন দিনাজপুর সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগের চড়ুইভাতি অনুষ্ঠিত আটোয়ারীতে ফ্যামিলি কার্ড বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত  দিনাজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী সুপারভাইজারদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ শেষ

বড়মাঠ থেকে তারকাটা বেড়া তুলে না দিলে কঠোর কর্মসুচী

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর / ২২৫ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

বড়মাঠ থেকে তারকাটা বেড়া তুলে না দিলে কঠোর কর্মসুচীর নিতে বাধ্য হবে দিনাজুপরবাসী

দিনাজপুর গোর-এ শহীদ বড় মাঠকে রক্ষার দাবিতে আন্দোলনে নেমেছে দিনাজপুরবাসী। বড় মাঠ থেকে সেনাবাহিনীর ক্যাম্প ও তারকাটা বেড়া অপসারণের দাবিতে মানববন্ধন করেছে শহরবাসী।

আজ বৃহস্পতিবার দুপুরে দিনাজপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সড়কে মানববন্ধন ও বিক্ষোভ চলাকালীন সমাবেশে বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন দিনাজপুরের গোর-এ শহীদ বড় ময়দানে এশিয়া উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মিনার অনুষ্ঠিত। পাশাপাশি এই মাঠ থেকে লিটন দাস, ধিমান ঘোষ,জনি , হেমন্তসহ জাতীয় দলের অসংখ্য খেলোয়াড় তৈরি হয়েছে। মাঠটিতে বর্তমানে ৫টি ক্রিকেট একাডেমীর কয়েক’শ খেলোয়াড় নিয়মিত খেলাধুলা করে। কিন্তু সম্প্রতি সেনাবাহিনী মাঠে তার কাটা দিয়ে ঘেরাও করে রেখেছে।

তারা আরও বলেন, অবিলম্বে দিনাজপুর গোর-এ শহীদ বড়ময়দান থেকে কাটা তারের বেড়া অপসারণ করে জেলাবাসীদের অবাধ চলাচল ও খেলাধুলার সুযোগ প্রদানের প্রশাসনের প্রতি আহ্বান জানান। নইলে আগামীতে কঠোর কর্মসুচি নিতে বাধ্য হবে দিনাজপুরবাসী।

এই তার কাটা বেড়ার মধ্যে দেশের সর্ববৃহৎ ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামায আদায় করবেন না দিনাজপুর বাসী।

দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র মেসাদ্দেক হোসেন লাবু, দিনাজপুর চেম্বারের প্রতিনিধি আকতারুজ্জামান জুয়েল,পিয়াল আহমেদ,গোলাম নবী দুলাল, বিশিষ্ট ব্যক্তিত্ব রেজাউর রহমান রেজু, সুলতান কামাল উদ্দিন বাচ্চু, এ্যাডভোকেট মেহেরুল ইসলাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য রেহাতুল ইসলাম খোকা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd