• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

 নবনির্বাচিত সংসদ সদস্য মনজুুরুল ইসলামকে জিয়া হার্ট ফাউন্ডেশনের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর: / ১২৯ জন দেখেছেন
আপডেট : রবিবার, ১ মার্চ, ২০২৬

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন ও জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান সমূহের পক্ষ থেকে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. মনজুরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান।

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন ও জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান সমূহের পক্ষ থেকে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম-এর হাতে ফুলেল শুভেচ্ছা দিয়ে সংবর্ধনা জানান জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ।

এ সময় উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সহ-সভাপতি অধ্যাপক ডাঃ এ এইচ এম শফিকুর রহমান, যুগ্ম সম্পাদক মো. আবু তাহের আবু, কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবীর, কার্যনির্বাহী সদস্য এসএম খালেকুজ্জামান বাবু, জিয়া হার্ট ফাউন্ডেশনের আজীবন সদস্য গোলাম রসুল রকেট, জিয়া হার্ট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মেসবাহ আলম, ম্যানেজার এএসএম আক্তার শামীম, পাবলিক রিলেশন এন্ড এসাইনমেন্ট অফিসার সৈয়দ শফিকুর রহমান পিন্টু, জিয়া হার্ট ফাউন্ডেশনের অঙ্গ প্রতিষ্ঠান ইম্পেরিয়াল মেডিকেল কলেজ, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইন্সটিটিউট, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল, কেয়ার নার্সিং কলেজ, খুরশিদ জাহান হক ইন্সটিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল, মোজাম্মেল হক ইন্সটিটিউট অব কিডনী ডিজিজেস-এর চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd