• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]

আটোয়ারীতে এক মাদকসেবীর ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড

হৃদয় কুমার, আটোয়ারী (পঞ্চগড়) সংবাদদাতা / ৩২৭ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

পঞ্চগড়ের আটোয়ারীতে ভ্রাম্যমান আদালতের রায়ে এক মাদকসেবীর তিন মাসের বিনাশ্রম কারাদন্ড হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ২ ঘটিকার সময় আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের আলোয়াখোয়া গ্রামে মাদক বিরোধী এক অভিযান পরিচালনা করা হয়। এ সময় আলোয়াখোয়া গ্রামের গোপাল চন্দ্র বর্মনের পুত্র মাদকসেবী (গাজাখোর) বিমল চন্দ্র বর্মন ওরফে ধনেশ (২৪) কে হাতে নাতে আটক করেন ভ্রাম্যমান টিম।

আটকের পর তাৎক্ষনিকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ধারা ৯(১)(গ) লঙ্ঘনের অপরাধে ধারা ৩৬(১) সারণির ২১ অনুযায়ী ১০০ টাকা অর্থদন্ড ও তিন মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী।

ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মতিয়ার রহমান, এসআই মো: আরশাদুল হক ও এ স আই আলাউদ্দীন আটোয়ারী থানার পুলিশ সদস্যের চৌকশ টিম।

এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, মাদক বিষয়ে কোন ছাড় নাই। মাদক নির্মুল করতে প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd