দিনাজপুর সদর আসনের নবনির্বাচিত সাংসদ সৈয়দ জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা দিয়েছে গণপূর্ত কর্মচারী ইউনিয়ন।
আজ মঙ্গলবার দিনাজপুর সদর ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমকে শহরের বালুবাড়ীস্থ কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা প্রদান করেন বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়ন জেলা কমিটি।
বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়ন দিনাজপুর জেলা কমিটির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম পুতুল ও সাধারন সম্পাদক মোঃ সেলিম লিটন এর নেতৃত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়ন দিনাজপুর জেলা কমিটির সহ-সভাপতি (১) মোঃ মিজানুর রহমান, সহ-সভাপতি (২) মোঃ আনিসুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক মো আব্দুল্লাহ হির কাফী, সহকারী সম্পাদক-১ মোঃ জিল্লুর রহমান, সহকারী সম্পাদক-২ মোঃ একরামুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীনুর রহমান, প্রচার সম্পাদক মোঃ মঞ্জুরুল রায়হান, দপ্তর সম্পাদক মোঃ শাহজাহান আলী, অর্থ সম্পাদক মো: শাহজাহান প্রমুখ।