• সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুর মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে গ্রাহক ফোরামের মানববন্ধন জাতীয় স্কুল ক্রিকেটে প্রথমবার চ্যাম্পিয়ন কালেক্টরেট স্কুল দিনাজপুরে কালেক্টরিয়ান জ্ঞান বিজ্ঞান ও বির্তক উৎসব অনুষ্ঠিত দিনাজপুর ইনস্টিটিউটের ৩৩তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত স্কুল ফিডিং কার্যক্রম বানচালের ষড়যন্ত্র চলছে-দিনাজপুর বেকারী মালিক সমিতি ‘শব্দে গৈরিক তরঙ্গ’ কবিতা গ্রন্থের পাঠ উন্মোচন  শিশু রামিসা ধর্ষন হত্যাকান্ডে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরে  মানববন্ধন  কাজের যোগ্যতার মাপকাঠি নির্ভর করে দক্ষতার উপর -এডিসি শিক্ষা ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

বাল্যবিবাহ ও শিশু শ্রম একটি সামাজিক ব্যাধি-ইউএনও তমালিকা পাল

কাশী কুমার দাস, দিনাজপুর: / ১০৪ জন দেখেছেন
আপডেট : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল বলেছেন, বাল্য বিবাহ ও শিশু শ্রম একটি সামাজিক ব্যধি। এই ব্যধি প্রতিরোধ করতে হলে শুধু আইন দিয়ে নয়, সকলের সহযোগিতাও প্রয়োজন। বাল্য বিবাহ ও শিশু শ্রম মুক্ত দিনাজপুর সদর উপজেলা ঘোষনায় ধর্মীয় নেতাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমার বিশ্বাস ধর্মীয় নেতা এবং জিও-এনজিও সবাই মিলে ঐক্যবদ্ধভাবে নিজ নিজ অবস্থান থেকে কাজ করলে দিনাজপুর সদর উপজেলা থেকে বাল্য বিবাহ ও শিশু শ্রম নির্মুল করা সম্ভব হবে।

২৩ ফেব্রুয়ারী সোমবার দিনাজপুর সদর উপজেলা হলরুমে দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে বাল্য বিবাহ এবং শিশু শ্রম নিরসন মুক্ত দিনাজপুর সদর উপজেলাকে আদর্শ উপজেলা ঘোষনার লক্ষ্যে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা-২০২৬ এর উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর কো-অর্ডিশন অফিসের সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরীফিকেশন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার গোলাম আযম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ।

ধর্মীয় নেতাদের মধ্যে বক্তব্য রাখেন খ্রিস্ট ধর্মের প্রতিনিধি সিস্টার জোসতিনা খালকো, উপজেলা প্রকৌশল দপ্তরের ধর্মীয় নেতা মোঃ আনোয়ার হোসেন, ফাজিলপুর ইউনিয়নের ধর্মীয় নেতা মোঃ নুরুল ইসলাম ও হিন্দু ধর্মীয় নেতা ২নং সুন্দরবন ইউনিয়নের দ্বিজেন্দ্র নাথ রায়। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রোগ্রাম অফিসার ভিক্টরিয়া বিশ্বাস। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্পন্সরশীপ এবং চইল্ড প্রোটেকশন অফিসার পেট্রিক রুরাম।

সভাপতিরি বক্তব্যে সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরীফিকেশন বলেন, ধর্মীয় নেতা এবং সরকারি-বেসরকারি নেতৃবৃন্দ ও সুশীল সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে আগামী জুলাই মাসে দিনাজপুর সদর উপজেলাকে বাল্য বিবাহ ও শিশু শ্রম মুক্ত সদর উপজেলা ঘোষনা দিতে আজকে এই সভা থেকে আমরা শপথ নিয়ে সামনের দিকে এগুবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd