• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইমদাদ সরকারের জানাযা সকাল ১০টায়

ইউসুফ আলী, দিনাজপুর: / ৩০২ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
ইমদাদ সরকার। ছবি: সংগৃহীত

দিনাজপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইমদাদ সরকারের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার সকাল ১০টায় দিনাজপুর জিলা স্কুল প্রাঙ্গণে।

দিনাজপুরের বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) দিনাজপুর জেলা শাখার সভাপতি ডা. মো. ওয়ারেস আলী সরকার এর বড় ভাই সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কোতয়ালী আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার (৬২) অসুস্থ জড়িত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

১০ ফেব্রুয়ারি-২০২৬ মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিটে রাজধানী ঢাকাস্থ মিরপুর কিডনি ফাউন্ডেশন হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের প্রথম জানাজা ১১ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০ টায় দিনাজপুর জিলা স্কুল মাঠে এবং ২য় জানাজা বাদ জোহর দাঁড়াইল দিঘী গ্রামের বাড়ির মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হবে।

উক্ত জানাযা ও দাফনকার্যে মরহুমের সকল আত্মীয়-স্বজন, বন্ধু -বান্ধব, শুভাকাঙ্খী সহ সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন মরহুমের ছোট ভাই বিশিষ্ট চিকিৎসক ডা. ওয়ারেস আলী সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd