• সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুর মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে গ্রাহক ফোরামের মানববন্ধন জাতীয় স্কুল ক্রিকেটে প্রথমবার চ্যাম্পিয়ন কালেক্টরেট স্কুল দিনাজপুরে কালেক্টরিয়ান জ্ঞান বিজ্ঞান ও বির্তক উৎসব অনুষ্ঠিত দিনাজপুর ইনস্টিটিউটের ৩৩তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত স্কুল ফিডিং কার্যক্রম বানচালের ষড়যন্ত্র চলছে-দিনাজপুর বেকারী মালিক সমিতি ‘শব্দে গৈরিক তরঙ্গ’ কবিতা গ্রন্থের পাঠ উন্মোচন  শিশু রামিসা ধর্ষন হত্যাকান্ডে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরে  মানববন্ধন  কাজের যোগ্যতার মাপকাঠি নির্ভর করে দক্ষতার উপর -এডিসি শিক্ষা ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

দিনাজপুরে জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবীতে বিক্ষোভ কর্মসূচী ও কর্মবিরতি পালিত

ইউসুফ আলী, দিনাজপুর / ১০৫ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে “পে স্কেল কোন দয়া বা অনুগ্রহ নয়, এটি প্রজাতন্ত্রের কর্মচারীগণের ন্যার্য ও সাংবিধানিক অধিকার” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের উদ্যোগে জাতীয় পে স্কেল বাস্তবায়নে দাবীতে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার সার্বিক তত্ত্বাবধানে ৩ ফেব্রুয়ারী- ২০২৬ দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালত চত্বর, দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বর এবং শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ কর্মসূচী ও কর্মবিরতি পালন করেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত ২ঘন্টা ব্যাপী এ কর্মসূচী পালিত হয়। উক্ত কর্মসূচীতে বক্তব্য রাখেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ মজিবর রহমান, সাধারন সম্পাদক মোঃ আফজাল হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ শাহীন, সাংগঠনিক সম্পাদক জয় গোপাল, কোষাধ্যক্ষ মোঃ তফিজুল ইসলাম প্রমুখ। উক্ত কর্মসূচীতে জেলার বিভিন্ন আদালতের বিচার বিভাগীয় কর্মচারীরা অংশগ্রহণ করেন। জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বিক্ষোভ কর্মসূচীতে জেলা প্রশাসক কার্যালয়ের সকল কর্মচারীরা একাত্ততা প্রকাশ করেন।

নেতৃবৃন্দ বলেন, বিচার বিভাগ রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এই বিভাগের কর্মচারীরা ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।দীর্ঘদিন ধরে বিচার বিভাগীয় কর্মচারীরা বৈষম্যের শিকার হয়ে আসছেন। অথচ তাদের ন্যায্য দাবি উপেক্ষিত থাকা দুঃখজনক দ্রুত জাতীয় পে-স্কেল ঘোষণা করে তা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা। নেতৃবৃন্দ বলেন, কেন্দ্রীয় কর্মসূচীর অপেক্ষায় আমরা রয়েছি। যখন কেন্দ্রীয় কর্মসূচী ঘোষনা দিবে আমরা সকলেই আবার এই কর্মসূচী দিনাজপুর জেলায় পালন করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd