• সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]

দিনাজপুরে পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন বিষয়ক কর্মশালার উদ্বোধন

সাহেব আলী, দিনাজপুর: / ২২৭ জন দেখেছেন
আপডেট : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

‎দিনাজপুর সদর উপজেলায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার
প্লাটফর্ম এর বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা তৈরি বিষয়ক কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

১৯ জানুয়ারি সোমবার ২০২৬ ‎সদর উপজেলা পরিষদ হলরুমে কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তমালিকা পাল।

‎ডাইভারসিফাইড রেজিলিয়েন্ট এগ্রিকালচার ফর ইম্প্রুভড ফুড এন্ড নিউট্রিশন সিকিউরিটি (রেইন্স) প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন (গেইন) এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

প্রকল্পটিতে আর্থিক সহযোগিতা করছে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট (ইফাদ), গ্লোবাল এগ্রিকালচার এন্ড ফুড সিকিউরিটি প্রোগ্রাম এবং বাংলাদেশ সরকার।

‎কর্মশালায় উপজেলার ১০টি ইউনিয়নে ২০২৫-২৬ অর্থ বছরের পুষ্টি পরিকল্পনা অনুযায়ীকার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। উক্ত কর্মশালায় সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান’গণ, বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ, সরকারী সংশ্লিষ্ট বিভাগে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, ইমাম, নারী উদ্যোক্তা, বাজার কমিটির প্রতিনিধি, কর্মী,
শিক্ষক, সাংবাদিক’সহ সুধী সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাসুদ তুষার।

বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সংশ্লিষ্টইউনিয়নের চেয়ারম্যানগণ। সঞ্চালনা করেন গেইনের রেইন্স প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ মাহবুবুল আলম। কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সেশনটি পরিচালনা করেন গেইনের
কনসালট্যান্ট নীহার কুমার প্রামাণিক। উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা আবু বোরহান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd