• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে বিজিবি কর্তৃক আটককৃত প্রায় ১১ কোটি টাকার মাদক ধ্বংস  নাট্যলোকের নক্ষত্র-কাজী বোরহান’ গ্রন্থের মোড়ক উন্মোচন কাহারোলে বাল্য বিবাহে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে তথ্য অধিকার বিষয়ক অংশীজন প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে “আমরা জুলাই যোদ্ধা” সংগঠনের পরিচিতি সভা অনুষ্ঠিত  দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক কার্যক্রম পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ‘আমরা জুলাই যোদ্ধা’র অবস্থান কর্মসূচি এফপিএবি দিনাজপুর শাখা কার্যালয় ‘মেডিসিন কর্ণার’ উদ্বোধন দিনাজপুরে জিয়া মঞ্চের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত ৫ দিনেও খোঁজ মেলেনি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের

দিনাজপুরে শহীদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকী পালিত

খাদেমুল ইসলাম, দিনাজপুর / ২২৯ জন দেখেছেন
আপডেট : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে শহরের জেলরোডস্থ জেলা বিএনপি কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান দেশকে ১৯ দফার মাধ্যমে এক শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করিয়েছিলেন। এই ১৯ দফাই ছিল বাংলাদেশের প্রকৃত গণতন্ত্রের মূল চালিকাশক্তি। বক্তারা আরও উল্লেখ করেন, শহীদ জিয়ার জন্ম না হলে এ দেশে বহুদলীয় গণতন্ত্রের ধারা হয়তো অধরাই থেকে যেত। বর্তমান প্রেক্ষাপটে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘৩১ দফা’ মূলত শহীদ জিয়ার সেই ঐতিহাসিক ১৯ দফারই এক আধুনিক ও উন্নত সংস্করণ।
জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন, সহ-সভাপতি হাসানুজ্জামান উজ্জ্বল, জেলা বিএনপির সহ-সভাপতি আখতারুজ্জামান জুয়েল এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করা হয় শহীদ জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd