• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে বিজিবি কর্তৃক আটককৃত প্রায় ১১ কোটি টাকার মাদক ধ্বংস  নাট্যলোকের নক্ষত্র-কাজী বোরহান’ গ্রন্থের মোড়ক উন্মোচন কাহারোলে বাল্য বিবাহে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে তথ্য অধিকার বিষয়ক অংশীজন প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে “আমরা জুলাই যোদ্ধা” সংগঠনের পরিচিতি সভা অনুষ্ঠিত  দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক কার্যক্রম পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ‘আমরা জুলাই যোদ্ধা’র অবস্থান কর্মসূচি এফপিএবি দিনাজপুর শাখা কার্যালয় ‘মেডিসিন কর্ণার’ উদ্বোধন দিনাজপুরে জিয়া মঞ্চের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত ৫ দিনেও খোঁজ মেলেনি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের

উথরাইল ও শংকরপুর ইউনিয়ন বিএনপির দোয়া-মাহফিল

আব্দুর রাজ্জাক / ১৬৩ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
উথরাইল ইউনিয়ন বিএনপি আয়োজিত দোয়া-মাহফিল

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মাহফিল করেছে দিনাজপুর সদর উপজেলার উথরাইল ও শংকরপুর ইউনিয়ন বিএনপি।

মঙ্গলবার (১৩ জানুয়ারী) বাদ আসর শংকরপুর ইউনিয়নের পাচকুড় উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত মিলাদ ও দোয়া-মাহফিলের আয়োজন করে ইউনিয়ন বিএনপি। অনুষ্ঠানে ৮নং শংকরপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

একইদিন বাদ মাগরিব ৭নং উথরাইল ইউনিয়নের মালিগ্রাম বাজারে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উথরাইল ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. নুরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল আমিনের সঞ্চালনায় দোয়াা মাহফিল অনুষ্ঠিত হয়।

শংকরপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত দোয়া-মাহফিল

দুই ইউনিয়নে পৃথকভাবে আয়োজিত অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন, সহ সভাপতি আলহাজ¦ মো. মাহবুব আহমেদ, কোতয়ালী বিএনপির সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ। এসময় উপস্থিত ছিলেন জেলা, কোতয়ালী, উথরাইল ও শংকরপুর ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

স্মৃতিচারণ শেষে পৃথকভাবে দুই ইউনিয়নে আয়োজিত দোয়া-মাহফিলে গণতন্ত্র পুণঃরুদ্ধারের অবিসংবাদিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন উপস্থিত সকলেই।

প্রসঙ্গত, গেল ৩০ ডিসেম্বর ২০২৫ গণতন্ত্র পুণঃরুদ্ধারের অবিসংবাদিত নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd