• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে ইয়াসমিন হত্যা দিবসে মহিলা পরিষদের মানববন্ধন কাহারোলে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বীরগঞ্জে এলজিইডির মহিলা কর্মীদের চেক বিতরণ খানসামায় বেলান রিভার রাবার ড্যাম সাইট পরিদর্শনে জাইকার প্রতিনিধি দল এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ওয়ার্ল্ড ভিশন  দিনাজপুরে পরিবহন শ্রমিকের পরিবারকে ১৫ লাখ টাকা অনুদান প্রদান দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিনাজপুরে সিবিও সদস্যদের সক্ষমতা বিষয়ক কর্মশালার উদ্বোধন  দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন প্রতিবন্ধী শিশু ও যুবদের জন্য উপজেলা পর্যায়ে নাগরিক সংলাপ

দিনাজপুর বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির দোয়া মাহফিল

ইউসুফ আলী, দিনাজপুর: / ২৩২ জন দেখেছেন
আপডেট : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

দিনাজপুর বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির আয়োজনে ৭ জানুয়ারি -২০২৬ বুধবার বিকেলে (বাদ আছর) উপশহর খুরশিদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল কনফারেন্স রুমে বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দিনাজপুরের কন্যা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত দোয়া মাহফিলে দিনাজপুর বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি ডাঃ মমতাজ বেগম পলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান নিউ এর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আবু তাহের আবু ,দিনাজপুরের ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহ মুহ: শরীফ, জিয়া হাট ফাউন্ডেশনের সহ সাধারণ সম্পাদক ডাঃ জিয়াউল হক জিয়া, কোষাধ্যক্ষ ও দিনাজপুর বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির সহ সভাপতি মোঃ আনোয়ারুল কবির প্রমুখ।

এ ছাড়াও দোয়া মাহফিলে অংশ নেন জিয়া হাট ফাউন্ডেশনের নির্বাহী সদস্য গোলাম রসুল রকেট, পাবলিক রিলেশন এন্ড অ্যাসাইনমেন্ট অফিসার সৈয়দ শফিকুর রহমান পিন্টু, ডায়গনস্টিক মালিক সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দসহ জিয়া হাট ফাউন্ডেশনের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd