বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় সদর উপজেলা বিএনপির দোয়া মাহফিল
বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে তাঁর রুহের মাগফিরাত কামনায় দিনাজপুর সদর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বাদ আসর জেল রোডস্থ দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দীকের সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, আলহাজ্ব মাহবুব আহমেদ, মোঃ আখতারুজ্জামান জুয়েল, সাংগঠনিক আমিনুল ইসলাম মুন্না, দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, প্রচার সম্পাদক বাবু চৌধরী, পৌর বিএনপি’র সভাপতি জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা সাবেক ভিপি প্রকৌশলী নুর ইসলাম তুষার, সদর উপজেলার ১০ ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিকসহ বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মী
উপস্থিত ছিলেন।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ।