• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহারোলে দেশী গরু ও মহিষ পালনে সাফল্য অর্জন দিনাজপুরে পুজার্চনার মধ্য দিয়ে মনসা পূজা অনুষ্ঠিত দিনাজপুরে সীমান্তের ১৫ যুবককে প্রশিক্ষণ দিল বিজিবি ৭ দফা দাবিতে দিনাজপুরে দলিল লেখক সমিতি স্মারকলিপি পেশ  ঘোড়াঘাটে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাল্যবিয়ে মুক্ত ঘোষণার আগে ও পরে প্রচার ও জনসচেতনা কার্যক্রম দিনাজপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ অনুষ্ঠিত মোহাম্মদ আলী এন্ড ফয়জুন নেছা মেমোরিয়াল হাই স্কুল অডিটোরিয়ামের উদ্বোধন করলেন এডিসি (সার্বিক) ট্রাকের ধাক্কায় মারা গেল মোটরসাইকেলের দুই আরোহী ঘোড়াঘাটে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা

প্রত্যন্ত গ্রামের দক্ষিণ দাইনুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ

আব্দুর রাজ্জাক / ৮৫৩ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
প্রত্যন্ত গ্রামের দক্ষিণ দাইনুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব

দিনাজপুর সদর উপজেলার প্রত্যন্ত গ্রামে অবস্থিত একটি অবহেলিত বিদ্যালয়। শহর হতে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত দক্ষিণ দাইনুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বছরের প্রথমদিন গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালনের পর বই বিতরণ হয়েছে বিদ্যালয়টির সকল শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে।

শুধুই বই উৎসব নয়, বছরের প্রথমদিনে দাইনুর বিজিবি ক্যাম্প অধিনায়ক মো. রফিক কর্তৃক জনসচেতনতামুলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। তিনি শিক্ষার্থীদের জনসচেতনতামুলক কার্যক্রমের অংশ হিসেবে উপস্থিত সকলের সাথে আলোচনা করেন এবং মানবতার দেয়াল নামক সামাজিক কার্যক্রম পরিচালনার জন্য প্রধান শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জানা গেছে, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফ মানসম্মত শিক্ষাদানে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে এই প্রত্যন্ত অঞ্চলে স্বেচ্ছায় বদলী হয়ে গত ১০ মাসে প্রায় ৪০ জন শিক্ষার্থী ভর্তি করিয়ে বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রেখে বছরের প্রথমদিন ২০২৬ সালের পাঠ্যপুস্তক বিতরণ করেন। তিনি বছরের প্রথমদিন প্রায় ১৬-২০ শিক্ষার্থীকে ভর্তি করে সুশৃঙ্খলভাবে প্রায় ১৭০ জন শিক্ষার্থীর মাঝে পাঠ্যপুস্তকসহ শীতবস্ত্র, জুতা, খাতা, কলম, পেন্সিল, ব্যাগ এবং মেধা যাচাই পুরস্কার স্থানীয় অনুদানের মাধ্যমে ধাপে ধাপে বিতরণ করা হয়েছে। স্থানীয় জনগণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোগদানের স্বল্প সময়ে আস্থাভাজন হয়েছে বলে মন্তব্য করেন।

এছাড়াও সকলের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে শোক পালন করা হয়। এসময় আর উপস্থিত ছিলেন স্থানীয় মেম্বার আবুল কালাম আজাদ, সাবেক মেম্বার ইসমাইল হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী।

প্রসঙ্গত, দক্ষিণ দাইনুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফ পুর্ববতী বিদ্যালয়ের একজন বাকপ্রতিবন্ধী শিক্ষার্থীকে শুধুমাত্র লেখার মাধ্যমে এসএসসি পাশ করিয়ে কলেজে ভর্তি করিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd