• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নাট্যলোকের নক্ষত্র-কাজী বোরহান’ গ্রন্থের মোড়ক উন্মোচন কাহারোলে বাল্য বিবাহে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে তথ্য অধিকার বিষয়ক অংশীজন প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে “আমরা জুলাই যোদ্ধা” সংগঠনের পরিচিতি সভা অনুষ্ঠিত  দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক কার্যক্রম পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ‘আমরা জুলাই যোদ্ধা’র অবস্থান কর্মসূচি এফপিএবি দিনাজপুর শাখা কার্যালয় ‘মেডিসিন কর্ণার’ উদ্বোধন দিনাজপুরে জিয়া মঞ্চের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত ৫ দিনেও খোঁজ মেলেনি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের রিহ্যাব সেন্টারের মাধ্যমে চিকিৎসা সেবা পাবে প্রতিবন্ধীরা-ইউএনও মোকলেদা খাতুন

ট্রাম্পের হামলার হুমকি, ইরানের কঠোর জবাব

আন্তর্জাতিক ডেস্ক: / ৪২৬ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

ইরানে আবারও সামরিক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ হঁশিয়ারির জবাবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যেকোনো আগ্রাসনে ইরানের জবাব হবে কঠোর। আমাদের হামলার জবাবের পর আগ্রাসনকারীরা এজন্য অনুশোচনা করবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক্সে দেওয়া এক পোস্টে ট্রাম্পের হামলার হুমকির পরপর এ হুঁশিয়ারি জবাব দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট।
গতকাল সোমবার ট্রাম্প বলেছেন, তেহরান যদি তার পরমাণু কর্মসূচি এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রকল্প আবারও শুরু করে, তাহলে ইরানে ফের বড় ধরনের হামলা হবে।
গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিজের ব্যক্তিগত বিলাসবহুল প্রাসাদ মার-আ-লাগোতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প।
এরপর এক যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি সম্প্রতি জেনেছি যে, তারা (তেহরান) ফের অস্ত্র ও অন্যান্য অনেক কিছু তৈরি করছে। আমি আরও জানতে পেরেছি, জুন মাসের সংঘাতের সময় ইরানের যেসব এলাকা আমরা অভিযান চালিয়ে ধ্বংস করেছিলাম, সেসব তারা ব্যবহার করছে না, অন্য নতুন বিভিন্ন জায়গায় তাদের এই তৎপরতা চলছে।
তিনি আরও বলেন, আমরা জানি ঠিক কোন কোন জায়গায় তারা যাচ্ছে এবং কী কী করছে। আমি আশা করছি তারা যা করছে, তা বন্ধ করবে; কারণ আমরা বি-২ বিমানে আর জ্বালানি খরচ করতে চাই না।
তেহরান যদি এই সতর্কবার্তাকে আমলে না নেয়, তাহলে ফের বড় ধরনের হামলা ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে আর কোনো উপায় থাকবে না— উল্লেখ করে ট্রাম্প বলেন, ইরানে হামলা চালিয়ে ফিরে আসতে মাত্র ৩৭ ঘণ্টা সময় লাগবে।
সাম্প্রতিক মাসগুলোতে তেহরানের সঙ্গে সম্ভাব্য পারমাণবিক চুক্তির কথা তুললেও ট্রাম্প জানান, নেতানিয়াহুর সঙ্গে তার আলোচনার মূল বিষয় ছিল গাজায় তার মধ্যস্থতায় হওয়া ভঙ্গুর শান্তিচুক্তিকে এগিয়ে নেওয়া এবং ইরান ও লেবাননের হিজবুল্লাহ নিয়ে ইসরায়েলের উদ্বেগ।
ইরান ও ইসরায়েলের মধ্যে জুনে ১২ দিনের যুদ্ধের পর গত সপ্তাহে তেহরান জানিয়েছে, তারা এ মাসে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র মহড়া চালিয়েছে। এদিকে নেতানিয়াহু বলেন, ইসরায়েল ইরানের সঙ্গে সংঘাতে যেতে চায় না, তবে প্রতিবেদনের বিষয়ে তিনি অবগত এবং এ বিষয়টি ট্রাম্পের সঙ্গে তুলবেন।
সময়ের আলো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd