• সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুর মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে গ্রাহক ফোরামের মানববন্ধন জাতীয় স্কুল ক্রিকেটে প্রথমবার চ্যাম্পিয়ন কালেক্টরেট স্কুল দিনাজপুরে কালেক্টরিয়ান জ্ঞান বিজ্ঞান ও বির্তক উৎসব অনুষ্ঠিত দিনাজপুর ইনস্টিটিউটের ৩৩তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত স্কুল ফিডিং কার্যক্রম বানচালের ষড়যন্ত্র চলছে-দিনাজপুর বেকারী মালিক সমিতি ‘শব্দে গৈরিক তরঙ্গ’ কবিতা গ্রন্থের পাঠ উন্মোচন  শিশু রামিসা ধর্ষন হত্যাকান্ডে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরে  মানববন্ধন  কাজের যোগ্যতার মাপকাঠি নির্ভর করে দক্ষতার উপর -এডিসি শিক্ষা ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

খালেদা জিয়ার মৃত্যুতে ব্যারিস্টার নওশাদ জমিরের শোক

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড় প্রতিনিধি / ২৫৪ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
খালেদা জিয়ার মৃত্যুতে পঞ্চগড়ে ব্যারিস্টার নওশাদ জমিরের শোক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির।
শোকবার্তায় তিনি বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে জাতি একজন অভিভাবকতুল্য নেত্রী, আপসহীন গণতান্ত্রিক সংগ্রামী ও দেশপ্রেমিক রাষ্ট্রনায়ককে হারিয়েছে। তাঁর শূন্যতা দেশের রাজনীতিতে কোনোভাবেই পূরণ হওয়ার নয়।
তিনি আরও বলেন, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সংসদীয় শাসনব্যবস্থা এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর নেতৃত্ব বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে সুদৃঢ় করেছে।
তিনি আরও বলেন, নারী নেতৃত্বের ক্ষেত্রে বেগম খালেদা জিয়া ছিলেন এক অনন্য দৃষ্টান্ত। জাতির সংকটময় সময়ে তিনি অভিভাবকের মতো প্রজ্ঞা ও সাহস নিয়ে নেতৃত্ব দিয়েছেন।
শোকবার্তায় ব্যারিস্টার নওশাদ জমির মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, বিএনপির নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে পঞ্চগড় জেলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের পক্ষ থেকে শোকসভা, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd