• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

দিনাজপুরে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

কাশী কুমার দাস, দিনাজপুর: / ৩৩২ জন দেখেছেন
আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

দিনাজপুরে অসহায় শীতার্তদের মাঝে আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।

 

২৭ ডিসেম্বর শনিবার স্টেশন রোডস্থ তাদের কার্যলয়ে দিনাজপুরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আঞ্জুমান মফিদুল ইসলামের আয়োজনে অসহায় শীতার্ত, প্রতিবন্ধী এবং অসচ্ছল নারী-পুরুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়।

আঞ্জুমান মফিদুল ইসলাম দিনাজপুর জেলা শাখার সভাপতি সাবেক দিনাজপুর পৌরসভা চেয়ারম্যান সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবুর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি, বীর মুক্তি যোদ্ধা, লায়ন এ্যাডঃ এমএ মজিদ, সাধারণ সম্পাদক মোঃ মহশিনুল কালাম, নির্বাহী সদস্য মোঃ তারেক ইবনে নাসিম, সিদ্দিকুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন অফিস সহকারী মোঃ শাহজাহান আলী। সার্বিক তত্বাবধানে ছিলেন দর্জি প্রশিক্ষক রুখশানা বেগম।

 

বক্তারা বলেন, দিনাজপুরের ঐতিহ্যবাহী জন কল্যাণমূলক সংগঠন আঞ্জুমান মফিদুল ইসলাম বেওয়ারিশ লাশ দাফনের পাশাপাশি নারীদের স্বাভলম্বি করে গড়ে তুলতে আমরা তাদের প্রশিক্ষন দিয়ে বিনামূল্যে সেলাই মেশিন প্রদানসহ বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম বাস্তবায়ন করে আসছি। আমরা মনে করি সরকারী বা বেসরকারী পর্যায়ের মানুষদের পাশাপাশি সমাজে বিত্তশালী মানুষদের অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd