‘সময়, দক্ষতা ও জ্ঞান- ডোনেশন করি’ এমন ধারণাকে সামনে রেখে দিনাজপুরের সারদেশ্বরী বালিকা বিদ্যালয়ে ২২ মে হতে ২৫ মে পর্যন্ত চারদিন ব্যাপী ম্যাক্রাম প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মসূচিতে স্কুলের ১৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ প্রদান করেন সময়, দক্ষতা ও জ্ঞান- ডোনেশনে বিশ্বাসী জেবা পারভীন জয়া।
২৫ মে প্রশিক্ষণের সমাপ্তি কালে তিনি বলেন, সৃজনশীল কাজ যেমন মনে আনন্দ দেয়, তেমনি এই কাজগুলো মানসিক থেরাপির জন্য খুবই গুরুত্বপূর্ণ ! তিনি ব্যক্তিগত দক্ষতাকে মানুষের মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান।
সমাপনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সারদেশ্বরী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার রায়, দিনাজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আজহারুল আজাদ জুয়েল, সমাজকর্মী মকিদ হায়দার প্রমুখ।