• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিরল ও হরিপুরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার, আটক ১ বিরামপুরে রহস্যের পিলার, থানায় জমা পড়ল কোনটি-আসল নাকি নকল? দিনাজপুর জেলা জামায়াতের নতুন আমীরের শপথগ্রহণ সম্পন্ন আশার সদস্য শরিফ উদ্দিনকে চিকিৎসা জন্য অনুদান প্রদান ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনমূলক সভা অনুষ্ঠিত দিনাজপুরে বিশ্ব রেডিওগ্রাফি দিবসে সেমিনার দিনাজপুরে রেঁস্তোরা মালিক সমিতির আহবায়ক সমর ঘোষ ও বাচ্চু সদস্য সচিব দিনাজপুর ৪২ বিজিবি’র রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কাহারোল উপজেলা স্বাস্থ্য বিভাগ প্রশাসনের সাথে সংলাপ সভা অনুষ্ঠিত কাহারোলে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড

আব্দুর রাজ্জাক / ৩৮৭ জন দেখেছেন
আপডেট : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

আজ দিনাজপুর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এই কনকনে ঠান্ডায় কাহিল হয়ে পড়েছে দিনাজপুরবাসী। এতে বিপর্যস্ত স্বাভাবিক জীবনযাত্রা। আজকের পর রাতের তাপমাত্রা ক্রমশ হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ডিসেম্বরের শেষের দিকে কিছু স্থানে শৈত্যপ্রবাহ বা শৈত্যপ্রবাহের মতো অবস্থার সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন পল্লীবার্তাকে জানান, আজ মঙ্গলবার দিনাজপুরে সকাল ৯টায় সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। আর সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসের আদ্রতা ছিল ৯৩ শতাংশ।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোর ও কুড়িগ্রামের রাজারহাটে ১২ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানান তিনি।

আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন আরো জানান, আগামী দু-তিন দিন দিনের তাপমাত্রা কিছুটা কমে আসবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত বা সামান্য কিছুটা হ্রাস- বৃদ্ধি হতে পারে। বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে আজকের পর রাতের তাপমাত্রা ক্রমশ হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ডিসেম্বরের শেষের দিকে কিছু স্থানে শৈত্যপ্রবাহ বা শৈত্যপ্রবাহের মতো অবস্থার সৃষ্টি হতে পারে।

এছাড়াও বুধবার থেকে কুয়াশার পরিমাণ উল্লেখযোগ্য হারে হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা ক্রমাগতভাবে হ্রাস পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সেই সাথে চলতি শীত মৌসুমের একটি পূর্ণ শৈত্যপ্রবাহ ডিসেম্বরের শেষদিকে বিরাজ করতে পারে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd