• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে ইয়াসমিন হত্যা দিবসে মহিলা পরিষদের মানববন্ধন কাহারোলে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বীরগঞ্জে এলজিইডির মহিলা কর্মীদের চেক বিতরণ খানসামায় বেলান রিভার রাবার ড্যাম সাইট পরিদর্শনে জাইকার প্রতিনিধি দল এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ওয়ার্ল্ড ভিশন  দিনাজপুরে পরিবহন শ্রমিকের পরিবারকে ১৫ লাখ টাকা অনুদান প্রদান দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিনাজপুরে সিবিও সদস্যদের সক্ষমতা বিষয়ক কর্মশালার উদ্বোধন  দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন প্রতিবন্ধী শিশু ও যুবদের জন্য উপজেলা পর্যায়ে নাগরিক সংলাপ

দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা আটক

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর: / ২৫৯ জন দেখেছেন
আপডেট : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.আলতাফুজ্জামান মিতা (৬৫) কে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো.আনোয়ার হোসেন এর নেতৃত্বে চলমান ডেভিল হান্ট অপারেশন-২ কার্যক্রম এর অংশ হিসেবে দিনাজপুর গোয়েন্দা শাখা (ডিবি) এর একটি চৌকস টিম তাকে আটক করে।
গোপন সংবাদের ভিত্তিতে ২০ ডিসেম্বর রাত ১ টা ৪৫ মিনিটে দিনাজপুরের বিরামপুরে অভিযান পরিচালনা করে একাধিক মামলার আসামী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.আলতাফুজ্জামান মিতা কে আটক করে ডিবি পুলিশ।
আটককৃত আশরাফুজ্জামান মিতা দিনাজপুরের বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুর এলাকার বাসিন্দা মো.সালেহ উদ্দিন আহমেদ এর ছেলে।
দিনাজপুর জেলা পুলিশ কর্তৃক প্রেরিত আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা কে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আটককৃত মো.আলতাফুজ্জামান মিতা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন সরকারি কাজে তদবির বাণিজ্য, দলীয় প্রভাব খাটিয়ে সরকারি প্রকল্পের বরাদ্দ নেতাকর্মীদের পাইয়ে দিতেন এবং নিয়োগ বাণিজ্যের সাথে সম্পৃক্ত ছিলেন মর্মে প্রাথমিকভাবে জানা যায়। এছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য প্রদান করেন এবং বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলার সাথে সম্পৃক্ত ছিলেন মর্মে জানা যায়। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। সম্প্রতি পলাতক ফ্যাসিস্ট ও তাদের দোসরদের সাথে পরস্পর যোগসাজসের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করে আসছে মর্মে গোপন সংবাদে জানা যায়। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd