• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে রেজিস্ট্রেশন কাহারোলে শিশু ফোরামের নুতন কমিটি গঠন দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ২৯ বিজিবি’র সাড়ে ৩ লাখ টাকার মাদকদ্রব্য জব্দ দিনাজপুরে উদ্যোক্তা কর্মসূচি বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত দীপশিখার উদ্যোগে দক্ষতাবৃদ্ধি প্রশিক্ষনের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হরিপুর সীমান্তে মাদকসহ ১ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ দিনাজপুরে ৭৩০তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের কথিত সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ র‍্যালি ও সমাবেশ পঞ্চগড়ে জলবায়ু অভিযোজনমূলক পদক্ষেপ নিয়ে কর্মশালা

দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের গৌরবময় ২৫ বছর পূর্তি উৎসব পালিত

ইউসুফ আলী, দিনাজপুর / ৪৪৯ জন দেখেছেন
আপডেট : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত দিনাজপুরের অন্যতম ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর গৌরবময় ২৫ বছর পূর্তি উৎসব-২০২৫ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
দিনব্যাপী উক্ত কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফানুস উৎসব।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম।

দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের রজত জয়ন্তী উৎসব পালিত

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)এস.এম হাবিবুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন  ম্যানেজিং কমিটির সদস্য মোঃ সাইদুর রহমান, অভিভাবক সদস্য মোঃ আব্দুল মান্নান সরকার, দিনাজপুর একাডেমি হাই স্কুলের প্রধান শিক্ষক কামরুন নাহার প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আখের আলী।
এছাড়াও  স্মৃতিচারণ  মূলক বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে দিনাজপুর জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাবেক ও বর্তমান সরকারি-বেসরকারি পর্যায়ের  কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য দুই দশকেরও বেশি সময় ধরে শিক্ষা, সংস্কৃতি ও মানব সম্পদ উন্নয়নে প্রতিষ্ঠানটি অনন্য ভূমিকা রেখে চলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd