• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিরল ও হরিপুরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার, আটক ১ বিরামপুরে রহস্যের পিলার, থানায় জমা পড়ল কোনটি-আসল নাকি নকল? দিনাজপুর জেলা জামায়াতের নতুন আমীরের শপথগ্রহণ সম্পন্ন আশার সদস্য শরিফ উদ্দিনকে চিকিৎসা জন্য অনুদান প্রদান ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনমূলক সভা অনুষ্ঠিত দিনাজপুরে বিশ্ব রেডিওগ্রাফি দিবসে সেমিনার দিনাজপুরে রেঁস্তোরা মালিক সমিতির আহবায়ক সমর ঘোষ ও বাচ্চু সদস্য সচিব দিনাজপুর ৪২ বিজিবি’র রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কাহারোল উপজেলা স্বাস্থ্য বিভাগ প্রশাসনের সাথে সংলাপ সভা অনুষ্ঠিত কাহারোলে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দিনাজপুরে শ্রমিক দলের দোয়া-মাহফিল

আব্দুর রাজ্জাক / ৩১৫ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

সর্বজন শ্রদ্ধেয় সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দিনাজপুর জেলা শ্রমিক দলের আয়োজনে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাদ আসর দিনাজপুর জেলা বিএনপি কার্যালয়ে উক্ত দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

এসময় জাতীয়তাবাদী শ্রমিক দল দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. মোস্তাকিম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক হামিদুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ¦ মাহবুব আহমেদ, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, সহ দপ্তর সম্পাদক আখতারুজ্জামান আক্তার, জেলা যুবদলের সাবেক সভাপতি মোন্নাফ মুকুল, জেলা কৃষকদলের আহ্বায়ক মজিবুর রহমান মুজিব, জেলা তাঁতী দলের যুগ্ম সাধারণ সম্পাদক রোস্তম আলী, সহ-সাধারণ সম্পাদক এনামুল হক শাহ, জেলা শ্রমিক দলের সদস্য শাহজাহান আলী, পৌর শ্রমিক দলের আহ্বায়ক নুরল ইসলাম নুরু, যুগ্ন আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব নুর আলম, শ্রমিক দল গম গবেষণা শাখার সভাপতি আসাদুজ্জামান চৌধুরী বুলেট, সাধারণ সম্পাদক এনামুল হক রাসেল, শ্রমিক দল বিআরটিসি শাখার সাধারণ সম্পাদক মেনন হোসেন, শহর শ্রমিক দল হোটেল শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেন, কোতয়ালী শ্রমিক দলের আহ্বায়ক রমজান আলী তালুকদার, যুগ্ন আহ্বায়ক আফজাল হোসেন, সদস্য সচিব রাসেল আহমেদ, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন, পৌর ৮নং ওয়ার্ড শ্রমিক দলের যুগ্ম সম্পাদক স্বাধীনসহ জেলা বিএনপি এবং শ্রমিক দল সকল শাখার নেতাকর্মী।

সংক্ষিপ্ত আলোচনা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতাসহ দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd