• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নাট্যলোকের নক্ষত্র-কাজী বোরহান’ গ্রন্থের মোড়ক উন্মোচন কাহারোলে বাল্য বিবাহে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে তথ্য অধিকার বিষয়ক অংশীজন প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে “আমরা জুলাই যোদ্ধা” সংগঠনের পরিচিতি সভা অনুষ্ঠিত  দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক কার্যক্রম পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ‘আমরা জুলাই যোদ্ধা’র অবস্থান কর্মসূচি এফপিএবি দিনাজপুর শাখা কার্যালয় ‘মেডিসিন কর্ণার’ উদ্বোধন দিনাজপুরে জিয়া মঞ্চের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত ৫ দিনেও খোঁজ মেলেনি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের রিহ্যাব সেন্টারের মাধ্যমে চিকিৎসা সেবা পাবে প্রতিবন্ধীরা-ইউএনও মোকলেদা খাতুন

মার্কিন উপকূলে মেক্সিকোর নৌবাহিনীর বিমান দুর্ঘটনায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক: / ১৭১ জন দেখেছেন
আপডেট : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

মেক্সিকোর নৌবাহিনীর একটি বিমান চিকিৎসা সেবা  স্থানান্তর মিশন পরিচালনার সময় যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের উপকূলবর্তী জলসীমায় বিধ্বস্ত হয়ে কমপক্ষে দুইজন নিহত হয়েছে। দেশটির নৌবাহিনী গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মেক্সিকান নৌবাহিনী সচিবালয় এক বিবৃতিতে জানিয়েছে, মানবিক সহায়তা মিশনে নিয়োজিত ওই বিমানটিতে আটজন আরোহী ছিলেন।

চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং দুজন নিহত হয়েছেন। বিধ্বস্ত বিমানের ভেতরে থাকা আরও দুইজনকে উদ্ধারের জন্য মার্কিন কোস্টগার্ডের সাথে সমন্বয় করে প্রচেষ্টা চলছে।

টেক্সাসের গ্যালভেস্টনের কাছে পৌঁছানোর সময় এই বিমানটি দুর্ঘটনার শিকার হয়।

বিশেষায়িত চিকিৎসা পরিবহন মিশনটি গুরুতর দগ্ধ শিশুদের যত্নে নিয়োজিত একটি মেক্সিকান ফাউন্ডেশনের সঙ্গে সমন্বয় করে পরিচালিত হয়।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডারের তথ্য অনুযায়ী, বিমানটি মেক্সিকোর ইউকাটান অঙ্গরাজ্যের মেরিদা থেকে উড্ডয়ন করেছিল। -বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd