• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সীমান্ত নিরাপত্তায় ড্রোনের মাধ্যমে নজরদারি জোরদার ২৯ বিজিবি’র  ঘোড়াঘাটে ৪০০ পিস টাপেন্টাডসহ গ্রেপ্তার-১ পশ্চিম চাউলিয়াপট্টিতে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত  দিনাজপুরে ফার্মেসী কোর্স চালুর দাবীতে মানববন্ধন বিরল সীমান্তে ১ লাখ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার পরিবেশবান্ধব পাট এবং হ্যান্ডিক্রাফট এর প্রশিক্ষণের উদ্বোধন  পীরগঞ্জ সীমান্তে ১৯২ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার বিরল সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার দিনাজপুরে তরুণ উদ্যোক্তাদের শোকেজিং ও পিচিং অনুষ্ঠিত প্রতিবন্ধী শিশু ও যুবদের ”অন্তর্ভূক্তি মূলক ক্রীড়া প্রতিযোগিতা

ঘোড়াঘাটে ৪০০ পিস টাপেন্টাডসহ গ্রেপ্তার-১

আজহারুল ইসলাম সাথী, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি / ১৩ জন দেখেছেন
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

দিনাজপুরের ঘোড়াঘাটে ৪০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ
শাকিনুর ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা
পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার দামোদরপুর শৌলা দাখিল মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাকিনুর ইসলাম উপজেলার রামেশ্বরপুর এলাকার আজিবর
রহমানের ছেলে। তার একটি চোখ অন্ধ।

পুলিশ সূত্রে জানা যায়, দামোদরপুর শৌলা দাখিল মাদ্রাসার সামনে
কয়েকজনের জড়ো হয়ে মাদক কেনাবেচার প্রস্তুতি নেওয়ার খবর পায় থানা পুলিশ। পরে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সঙ্গে থাকা কয়েকজন পালিয়ে গেলেও শাকিনুর ইসলামকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

এ সময় তার ডান হাতে থাকা একটি পলিথিনের ভেতর থেকে ৪০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত তার একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান
জানান, ৪০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ শাকিনুর ইসলামকে
গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পলাতক অজ্ঞাতনামা কয়েকজনসহ
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখা, সহায়তা ও পরিবহনের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণআইনে মামলা করা হয়েছে।

আজ বুধবার (১৮ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার শাকিনুর ইসলামকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd