• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ

দিনাজপুরে রেঁস্তোরা মালিক সমিতির আহবায়ক সমর ঘোষ ও বাচ্চু সদস্য সচিব

কাশী কুমার দাস, দিনাজপুর: / ৬৩ জন দেখেছেন
আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

দিনাজপুরে রেঁস্তোরা মালিক সমিতির আহবায়ক সমর ঘোষ ও বাচ্চু সদস্য সচিব

বাংলাদেশ রেঁস্তোরা মালিক সমিতি দিনাজপুর জেলা শাখার পুরাতন কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আহবায়ক- শ্রী সমর ঘোষ (মিষ্টি মুখ), সদস্য সচিব আশরাফুল ইসলাম বাচ্চু (রোলেক্স বিরিয়ানী)সহ ৯ সদস্য বিশিস্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

৯ নভেম্বর সোমবার বাংলাদেশ রেঁস্তোরা মালিক সমিতি দিনাজপুর জেলা শাখার বিশেষ সাধারন সভায় সমিটির কার্যক্রমকে গতিশীল করতে পূর্বের কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন, সদস্য মোঃ নেহাল (মামা বিরিয়ানী), মোঃ আকরাম হোসেন (হোটেল হাইওয়ে), মাধু ঘোষ (সানন্দা), আদিত্য ঘোষ (পাবনা সুইটস), দেওয়ান মোসাদ্দেক কবীর (ফ্রেন্ডস স্কোয়ার), মাহফুজুরর হমান দীপ (দিলশাদ) ও দ্বিপ সাহা (মা মিষ্টান্য ভান্ডার)।

নব-নির্বাচিত আহবায়ক শ্রী সমর ঘোষ বলেন, আমরা খুব তাড়াতাড়ি সমিতির উন্নয়নে এবং সংগঠনকে গতিশীল করতে একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দিতে পারব।

সদস্য সচিব আশরাফুল ইসলাম বাচ্চু বলেন, এই আহবায়ক কমিটি সমিতিকে নতুন আঙ্গীকে গতিশীল করে হোটেল রেস্তোরা মালিকদের বিভিন্ন সমস্যা সমাধান করব আপনাদের সহযোগিতায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd