• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১০১টি মনোনয়ন ফরম সংগ্রহ ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত দিনাজপুরে লংকাবাংলা ফাউন্ডেশনের গাছের চারা রোপণ কর্মসূচি দিনাজপুর দাওয়াতে ইসলামীর ইজতেমায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত দিনাজপুরে বেসরকারী আর্থিক প্রতিষ্ঠানে মব সৃষ্টির অভিযোগ জন্মাষ্টমী উদযাপন পরিষদের নতুন সভাপতি  তপন সাধারণ সম্পাদক মানিক  ইয়াসমিন ট্র্যাজেডি স্মরণে দিনাজপুর লেখক ফোরামের আলোচনা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত দিনাজপুরে ইয়াসমিন হত্যা দিবসে মহিলা পরিষদের মানববন্ধন কাহারোলে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বীরগঞ্জে এলজিইডির মহিলা কর্মীদের চেক বিতরণ

দিনাজপুর দাওয়াতে ইসলামীর ইজতেমায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত

সাহেব আলী, দিনাজপুর: / ৭ জন দেখেছেন
আপডেট : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

পবিত্র ইদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দিনাজপুরে ইজতেমায় মিলাদ, জিকির ও নাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগষ্ট শনিবার রাতে দাওয়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার আয়োজনে ইজতেমায় মিলাদ, জিকির ও নাত মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পাকিস্তান হতে আগত দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আমীরে আহলে সুন্নাত মাওলানা ইলিয়াস আত্তার কাদেরীর একমাত্র খলিফা ও বড় শাহাজাদা আল্লামা মাওলানা ওবায়েদ রাযা মাদানী আত্তারী।

আরও উপস্থিত ছিলেন দাওয়াতে ইসলামী বাংলাদেশের সভাপতি হাজি আব্দুল মুবিন আত্তারীসহ দাওয়াতে ইসলামী দিনাজপুরের স্থানীয় দায়িত্ববানরা।

মানবতার পরম বন্ধু, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র ধরাবতারণের দিনটিকে অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভালোবাসা ও যথাযোগ্য মর্যাদার সাথে স্মরণ করতে এই মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে সকাল থেকেই দূর-দূরান্ত থেকে হাজারো মুসল্লিরা একত্রিত হতে থাকেন। মাহফিলের সূচনা হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর বিশ^নবীর জীবন ও আদর্শের ওপর আলোচনা, হামদ-নাত পরিবেশন এবং তসবিহ-তাহলিল ও জিকিরে মুখরিত হয়ে ওঠে পুরো ইনস্টিটিউট ময়দান।

মাহফিলে আমন্ত্রিত ওলামায়ে কেরাম ও ইসলামী চিন্তাবিদগণ মহানবী (সা.)-এর সুন্নাহ অনুসরণ, নৈতিক চরিত্রের বিকাশ এবং সমাজে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় তাঁর শিক্ষা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, হযরত মুহাম্মদ (সা.)-এর আবির্ভাব পুরো পৃথিবীর জন্য এক মহান রহমত। তাঁর দেখানো পথেই নিহিত রয়েছে বিশ^বাসীর ইহকাল ও পরকালের সাফল্য।

মাহফিল শেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd