
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপির বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় দিনাজপুর জিমনেমিয়াম সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভ চত্বর হতে এক বিশাল বিজয় মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে এসে শেষ হয়।
মিছিলের পূর্বে জুলাই স্মৃতিস্তম্ভ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি’র সঞ্চালনায় সমাবেশে জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মিছিল ও সমাবেশে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো.মোকাররম হোসেন, সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, আলহাজ্ব মাহবুব আহমেদ, আলহাজ্ব মো.আবু বকর সিদ্দিক, আখতারুজ্জামান জুয়েল, আলহাজ্ব সোলায়মান মোল্লা, হাসানুজ্জামান উজ্জল, প্রচার সম্পাদক বাবু চৌধুরীসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।