• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে শ্রীশ্রী গিরিধারীজীউ’র রথযাত্রা উৎসব বৃহস্পতিবার আটোয়ারীতে ৭ কেজি ওজনের কষ্টি পাথরসহ আটক ২ পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বৃক্ষের বিকল্প নেই-এডিসি (সার্বিক) কাহারোলে দরিদ্র কৃষকের আহাজারি  বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স এসোসিয়েশনের নির্বাচন হুসাইন মোহাম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকীতে দিনাজপুরে কর্মসূচি আলহাজ্ব হেমায়েত আলীর ৫৭ তম মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত  জমির উদ্দিন সরকারের আত্মার মাগফিরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হিলির বীর মুক্তিযোদ্ধা অজিত রায়ের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত দিনাজপুরে তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে অত্যাধুনিক মেশিনারিজ হস্তান্তর

দিনাজপুরে শ্রীশ্রী গিরিধারীজীউ’র রথযাত্রা উৎসব বৃহস্পতিবার

রফিক প্লাবন, দিনাজপুর: / ১১ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব আগামীকাল ১৬ জুলাই বৃহস্পতিবার।
প্রতিবছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা শুরু হয়।

দিনাজপুরে শতশত বছর ধরে উদযাপিত হয়ে আসা রায়সাহেব দেবোত্তর এষ্টেট এর “শ্রীশ্রী গিরিধারীজীউ’র যুগল বিগ্রহের ঐতিহ্যবাহী ৮ দিনব্যাপী “রথযাত্রা” উৎসব এবারও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠিত হবে।

আয়োজক সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১ টা ৩০ মিনিটে রায়সাহেব বাড়ী মন্দির প্রাঙ্গণ হতে বর্ণাঢ্য রথযাত্রার উদ্বোধন করবেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম ও পুলিশ সুপার মো. জেদান আল মুসা।

রায়সাহেব দেবোত্তর এস্টেটের পক্ষ থেকে ঐতিহ্যবাহী এ ধর্মীয় উৎসব সফল করতে সকল ভক্ত ও পুণ্যার্থীদের যথাসময়ে গণেশতলা রায়সাহেববাড়ী মন্দির প্রাঙ্গণে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

আয়োজকরা আরো জানান, রথযাত্রা শহরের গণেশতলা রায়সাহেববাড়ী শ্রীশ্রী গিরিধারীজীউ মন্দির হতে আরম্ভ হয়ে গণেশতলা মডার্ন মোড়, নিমতলা, মালদহপট্টি, চুড়িপট্টি, বড়বন্দর স্বর্গীয় ডা. কৈলাশ চন্দ্র রায়-এর বাসভবন মোড় ঘুরে বালুবাড়ী নিমকালী মন্দির, বটতলা মোড়, বাঞ্ছারামপুল হয়ে সাধনা ঔষধনালয় মোড় ঘুরে মালদহপট্টি, বাসুনিয়াপট্টি, চারুবাবুর মোড় হয়ে
পুনরায় “রায়সাহেববাড়ী রথখোলা মন্দির” প্রাঙ্গনে সমাপ্ত হবে।

রথযাত্রা শেষে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে। একইভাবে আগামী ২৪ জুলাই শুক্রবার উল্টো রথযাত্রার মধ্য দিয়ে ৮ দিনব্যাপী এ ধর্মীয় উৎসবের সমাপ্তি হবে।

রথযাত্রায় শহর ও গ্রামাঞ্চল থেকে প্রচুর ভক্ত-পূণ্যার্থীর সমাগম হয়ে থাকে। সুষ্ঠুভাবে ও শান্তিশৃংখলার সাথে রথযাত্রা সম্পন্নের লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

উল্লেখ্য, সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে, জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহপেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd