দিনাজপুরের কাহারোলে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম এর উদ্বোধন হয়েছে।
আজ বিকালে উপজেলা পরিষদ চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত মানের বীজ ও রাসায়নিক সার বিতরন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর ১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম।
এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো জাহিদুর রহমান,কাহারোল থানার ওসি সেলিমুর রহমান সেলিম, জেলা বিএনপি যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশা, উপজেলার মহিলা দলের সভাপতি শামীমা পারভিন রনি, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ জুয়েল রানা, উপজেলা যুব দলের আহবায়ক সাদিকুল ইসলাম সাদেক, সেচ্ছা সেবক দলের সদস্য সচিব অলিউর রহমান সহ আরো অনেকে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহিদুর রহমান জানান, উপজেলার ৬টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রাপ্তিক কৃষকদের মাঝে ৪ হাজার কৃষকদের মাঝে সরকারি প্রণোদনা হিসেবে বিনামূল্যে রাসায়নিক সার ও উন্নতমানের ধানের বীজ বিতরণ করা হচ্ছে।