• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী

এম এ জলিল শাহ্, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি / ৭ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা২০২৬ সাংস্কৃতিক ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগীতা ও একক অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম হয়েছেন কাহারোল উপজেলার দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী মোঃ মহসিন আলী ও মমতাজ বেগমের মেয়ে তোফা কুর্রায়েশী।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঢাকায় অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তোফা কুর্রায়েশীকে প্রাথমিক শিক্ষা পদক প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ শাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে সভায় সভাপতিত্ব করেন প্রাথমিক ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী।

প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা ২০২৬ সাংস্কৃতিক কাবিং ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগীতা একক অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম স্থান হওয়ায় অভিনন্দন জানিয়েছেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম.কে এ জিন্নাত আলী, জেলা বিএনপির যুগ্ম
সাধারন সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd