• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

দিনাজপুর লেখক ফোরামের পুনর্গঠিত কমিটির প্রথম সভা

আজহারুল আজাদ জুয়েল, দিনাজপুর / ৫২ জন দেখেছেন
আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬

দিনাজপুর লেখক ফোরামের পুনর্গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

 

৯ জুন মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুর লেখক ফোরামের পুনর্গঠিত কার্য নির্বাহী কমিটির প্রথম সভা, ঈদ পুনর্মিলনী এবং সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। একই সাথে ফোরামের পক্ষ হতে সহ-সভাপতি কবি বাসব রায়ের জন্মদিন পালিত হয়েছে কেক কেটে ও ফুলেল শুভেচ্ছায়।

দিনাজপুর লেখক ফোরামের সাধারণ সম্পাদক কবি অদিতি রায়ের বাসভবনে অনুষ্ঠিত এই আয়োজন ছিল দারুন আনন্দময় এবং মনোলোভা। টসটসে লিচু, মিষ্টি আম, কেক, চুইংগাম দিয়ে অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা করেছিলেন কবি অদিতি রায়।

কমিটির সভায় অভিমত, মতামত দিয়েছেন সবাই এবং সিদ্ধান্ত গ্রহন হয়েছে সর্বসম্মতভাবে। ১৯ জুন কবি আলী ছায়েদ এর নতুন প্রকাশিত কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সফল করার ব্যাপারে উপস্থিত সবাই স্বতঃস্ফূর্ত অভিমত প্রকাশ করেছেন। সংগঠনের উপদেষ্টাদের সাথে আগামী জুলাই মাসে একটি বৈঠক করার সিদ্ধান্ত হয়েছে। গঠনতন্ত্র করার ব্যাপারে মতামত এসেছে কারো কারো কাছ থেকে। স্বরচিত ও বিরোচিত কবিতা পাঠ ও আবৃত্তির পাশাপাশি গানও গেয়েছেন কেউ কেউ। সব মিলিয়ে দারুন এক সফল আয়োজন ছিল এটি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর লেখক ফোরামের সভাপতি আজহারুল আজাদ জুয়েল। অভিমত- মতামত প্রকাশ ও কবিতা আবৃত্তি করেন দিনাজপুর লেখক ফোরামের সিনিয়র সহ-সভাপতি ইয়াসমিন আরা রানু, সহ-সভাপতি বাসব রায়, সাধারণ সম্পাদক অদিতি রায়, সহ-সাধারণ সম্পাদক তুষার শুভ্র বসাক, সহ-সাধারণ সম্পাদক পুষ্পিতা রায়, সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী মিঞা, গবেষণা সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, সাহিত্য সম্পাদক তহমিনা খাতুন, সাংস্কৃতিক সম্পাদক রাকিউর রহমান পায়েল, প্রচার সম্পাদ মামুনুর রহমান জুয়েল, প্রকাশনা সম্পাদক কাওকাবুন নেছা, দপ্তর সম্পাদক কামরুন নাহার কেয়া এবং কার্য নির্বাহী সদস্য মেহেনাজ পারভীন, মিজানুর রহমান (ডোফুরা), মো. নজরুল ইসলাম ও মকিদ হায়দার শিপন।

এছাড়া হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডঃ মুহাম্মদ রবিউল ইসলাম অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন।

সব মিলিয়ে দিনাজপুর লেখক ফোরামের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা, ঈদ পুনর্মিলনী এবং সাহিত্য আসর, সেই সাথে কবি বাসব রায়ের জন্মদিন নিয়ে ফুল- কেক এর আয়োজন দারুণ স্মৃতিময় হয়ে থাকলো কবি অদিতি রায়ের বাসভবন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd