বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রুপকার, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে ৩ জুন ২০২৬ বুধবার জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত সংগঠন সোনালী ব্যাংক এমপ্লয়ীজ এসোসিশেন (সিবিএ) রেজি: নং-৬৬৪ দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোনালী ব্যাংক ভবন জিএম অফিস নিমতলাস্থ দিনাজপুরের কনফারেন্স রুমে সোনালী ব্যাংক এমপ্লয়ীজ এসোসিশেন (সিবিএ) জেলা কমিটির সভাপতি মোঃ মোস্তাকিম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ ওমর কাইয়ুম এর সঞ্চালনে মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক জেনারেল ম্যানেজারস অফিস দিনাজপুরের জিএম মোঃ মাসুদ আলম, প্রিন্সিপাল অফিস (সাউথ) দিনাজপুর অঞ্চলের ডিজিএম তাহসিনুর রহমান রেজা, প্রিন্সিপাল অফিস (নর্থ) ডিজিএম সৈয়দ শাহজামাল, মিলাদ ও দোয়া মাহফিলে সিবিএ জেলা কমিটির উপদেষ্টা মোঃ রুস্তম আলী, সহ-সভাপতি মমিনুল ইসলামহ সহ সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ ছাড়াও উপস্থিত ছিলেন জিয়া পরিষদের নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন ইমাম মোঃ আরিফ।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন দূরদর্শী ও দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক, যিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে লালন করে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
র