• সোমবার, ২৫ মে ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুর মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে গ্রাহক ফোরামের মানববন্ধন জাতীয় স্কুল ক্রিকেটে প্রথমবার চ্যাম্পিয়ন কালেক্টরেট স্কুল দিনাজপুরে কালেক্টরিয়ান জ্ঞান বিজ্ঞান ও বির্তক উৎসব অনুষ্ঠিত দিনাজপুর ইনস্টিটিউটের ৩৩তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত স্কুল ফিডিং কার্যক্রম বানচালের ষড়যন্ত্র চলছে-দিনাজপুর বেকারী মালিক সমিতি ‘শব্দে গৈরিক তরঙ্গ’ কবিতা গ্রন্থের পাঠ উন্মোচন  শিশু রামিসা ধর্ষন হত্যাকান্ডে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরে  মানববন্ধন  কাজের যোগ্যতার মাপকাঠি নির্ভর করে দক্ষতার উপর -এডিসি শিক্ষা ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

দিনাজপুর মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

জিন্নাত হোসেন, দিনাজপুর / ১০ জন দেখেছেন
আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬

“নিরাপদ প্রসব চাই, স্বাস্থ্য কেন্দ্রে চল যাই”- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে নিরাপদ মাতৃত্ব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ মে-২০২৬) বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সমাজকল্যাণ উপ-পরিষদের উদ্যোগে নিরাপদ মাতৃত্ব দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভায় মহিলা পরিষদ জেলা শাখার সহ-সভাপতি মাহবুবা খাতুনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক রুবিনা আকতার। নারী স্বাস্থ্য সমস্যা বিষয়ে আলোচনা করেন ডাঃ খাদিজা নাহিদ ইভা। তিনি বলেন, নিরাপদ প্রসব হচ্ছে সুস্থ্য বাচ্চা জন্ম দিতে হলে, সুস্থ্য মা রাখতে হলে, স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে।

নিয়মিত চেকাপ করতে হবে। কিন্তু আমরা এখনও ব্যর্থ, কারণ আমাদের প্রতি বছর মাতৃ মৃত্যু হার ১৭৬ পার লাখ। এর প্রধান কারণ হলো খিঁচুনি এবং রক্তক্ষরন। মাতৃস্বাস্থ্য ঝুঁকিমুক্ত করতে হলে শুধু নারীকেই সচেতন হলে চলবে না। পাশাপাশি পুরুষ সমাজকেও সচেতন হতে হবে। স্বাস্থ্যনীতি তথা প্রজনন স্বাস্থ্যের খাতে সরকারের আসন্ন বাজেটে অর্থ বরাদ্দ থাকছে কিনা সেদিকে দৃষ্টি দিতে হবে। আর সেজন্য প্রয়োজন সচেতনতা ও মানসিকতার পরিবর্তন।

উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা কমিটির সম্মানীত সদস্য কানিজ রহমান, জেলা কমিটির সহ-সভাপতি মিনতি ঘোষ, সুমিত্রা বেসরা, সহ-সাধারন সম্পাদক রুবি আফরোজ, অর্থ সম্পাদক শাহানাজ পারভীন, প্রশিক্ষণ গবেষণা ও পাঠাগার সম্পাদক রোকসানা বিলকিস, আন্দোলন সম্পাদক সাবিহা খাতুন, প্রচার সম্পাদক শুক্লা কুন্ডু, লিগ্যাল এইড সম্পাদক গৌরী চক্রবর্তীসহ জেলা কমিটির নেতৃবৃন্দ ও পাড়া কমিটির সাধারন সদস্যরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, নিরাপদ মাতৃত্ব নারীর জীবনের বড় একটি সমস্যা এবং ঝুঁকি। আমাদের দেশে মাতৃত্বজনিত কারনে প্রতি বছর অনেক মা মারা যাচ্ছেন। তাই নারী সচেতন হয়ে উঠলেই এই ঝুঁকি কাটিয়ে উঠা সম্ভব নয়। সেজন্য নারীকে শিক্ষিত হতে হবে। বাল্য বিবাহ বন্ধ করতে হবে। নিরাপদ স্বাস্থ্য বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকেও সুস্বাস্থ্যের অধিকারি করতে সাহায্য করবে। নেতৃত্ববৃন্দ এই সময়ে স্বাস্থ্য বিধি মেনে চলার কথা বলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd