• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ

দিনাজপুর লেখক ফোরামের নতুন সভাপতি জুয়েল সাধারণ সম্পাদক অদিতি

আজহারুল আজাদ জুয়েল, দিনাজপুর / ৫৯ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

লেখক, গবেষক ও সাংবাদিক আজহারুল আজাদ জুয়েলকে সভাপতি এবং কবি ও গবেষক অদিতি রায়কে সাধারণ সম্পাদক করে দিনাজপুর লেখক ফোরামের কমিটি পুনর্গঠন করা হয়েছে।

২০ মে দিনাজপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত লেখক ফোরামের এক সভায় এই কমিটি পুনর্গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন আজহারুল আজাদ জুয়েল এবং সঞ্চালন করেন অদিতি রায়।

সভায় অন্যান্য পদে নির্বাচিতগণ হলেন সিনিয়র সহ-সভাপতি: কবি ইয়াসমিন আরা রানু, সহ-সভাপতি: কবি বাসব রায় ও কবি নূরে আলম সিদ্দিকী (সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ, দিনাজপুর সরকারি মহিলা কলেজ), সহ-সাধারণ সম্পাদক: কবি ও গবেষক তুষার শুভ্র বসাক ও কবি পুষ্পিতা রায়, সাংগঠনিক সম্পাদক: গোলাম রাব্বানী মিঞা (প্রভাষক, ইসলামিয়া মহিলা কলেজ), কোষাধ্যক্ষ: কবি ও সংগীত শিল্পী মাসুদা খাতুন, গবেষণা সম্পাদক: কবি ও গবেষক মোঃ জহিরুল ইসলাম, সাহিত্য সম্পাদক: কবি তহমিনা খাতুন, সাংস্কৃতিক সম্পাদক: চিত্রশিল্পী রাকিউর রহমান পায়েল, সমাজ কল্যাণ সম্পাদক: আফসানা ইমু, অনুষ্ঠান সম্পাদক: কবি ও উপস্থাপিকা সাবিনা ইয়াসমিন ইতি, মহিলা বিষয়ক সম্পাদক: কবি পপি দাস হাসদাক, প্রচার সম্পাদ: কবি ও সাংবাদিক মামুনুর রহমান জুয়েল, প্রকাশনা সম্পাদক: কবি ও গল্পকার কাওকাবুন নেছা, আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট রাবেয়া খাতুন রানু, দপ্তর সম্পাদক: কবি কামরুন নাহার কেয়া, কার্য নির্বাহী সদস্য: কবি ও সংগঠক মেহেনাজ পারভীন, কবি ও সাংবাদিক মিজানুর রহমান (ডোফুরা), কবি ও সংগঠক ওয়াসিম আহমেদ শান্ত, কবি ও গবেষক প্রিয়াঙ্কা রায়, কবি কোরবান আলী অন্তর, কবি সুরূৎ জামান সংগীত শিল্পী প্রশান্ত কুমার রায়, রিতা হেমব্রম, সোমা ও মো. নজরুল ইসলাম।

সভায় দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চুকে প্রধান উপদেষ্টা করে একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়।

পরিষদের আরো উপদেষ্টাগণ হলেন কবি ও গবেষক লুৎফর রহমান, কবি প্রফেসর জলিল আহমেদ, কবি ও গবেষক প্রফেসর মোজাম্মেল বিশ্বাস, কবি ও গবেষক প্রফেসর ড. মাসুদুল হক, কবি প্রফেসর লাল মিঞা, কবি প্রফেসর কামরুজ্জামান গোপন, কবি ও গবেষক আলী ছায়েদ (সহযোগী অধ্যাপক, ইতিহাস বিভাগ, দিনাজপুর সরকারি মহিলা কলেজ), নাট্যকার ড. টিটো রেদওয়ান, কবি ও উপন্যাসিক লায়লা চৌধুরী, কবি জিনাত রহমান (নির্বাহী সম্পাদক দৈনিক উত্তর বাংলা), সাংবাদিক গোলাম নবী দুলাল (সাধারণ সম্পাদক, দিনাজপুর প্রেসক্লাব), কবি ও গবেষক বিধান দত্ত এবং কথা সাহিত্যিক জিল্লুর রহমান ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd