• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে উদ্বোধন হলো গ্রামীণফোন সেন্টার দিনাজপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শনে বুয়েট অধ্যাপক  দিনাজপুরে ইট ভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা নারী ও কন্যার প্রতি যৌন সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ দেশী ও বিদেশী গরু পালনে মামুনের সফলতা দিনাজপুরে ড্যাবের চিকিৎসকদের মানববন্ধন অনুষ্ঠিত অর্ধকোটি টাকা লেনদেনের অভিযোগ বিদায়ী অধ্যক্ষের বিরুদ্ধে দিনাজপুর জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন বালকে নবাবগঞ্জ ও বালিকায় বোচাগঞ্জ বর্তমান তারেক রহমানের সরকার সকল সেক্টরের উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ -এমপি জাহাঙ্গীর  দিনাজপুরে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

দিনাজপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শনে বুয়েট অধ্যাপক 

আজহারুল আজাদ জুয়েল, দিনাজপুর / ৪৩ জন দেখেছেন
আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬

সুইড বাংলাদেশ এর উপদেষ্টা এবং বুয়েট প্রকৌশল বিভাগের অধ্যাপক তাহমিদ মল্লিক আল হুসাইনি ২০ মে বুধবার সুইড বাংলাদেশ দিনাজপুর শাখা প্রতিষ্ঠিত দিনাজপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শনে আসেন।

এ সময় তার সাথে ছিলেন বাংলাদেশ আর্মি ইউনিভারসিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজী-বাউস্ট এর লেকচারার মোঃ আহসাব আলম। সুইড বাংলাদেশ এর জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া সচিব আজহারুল আজাদ জুয়েল এবং দিনাজপুর বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক আবু শাহনেওয়াজ তাঁদেরকে অভ্যর্থনা জানান।

অধ্যাপক তাহমিদ মল্লিক আল হুসাইনি বিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে মতবিনিময় করেন এবং তাদেরকে সহযোগিতার আশ্বাস দেন। তিনি বিদ্যালয়ের পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

পরিদর্শন বইতে তিনি মন্তব্য করেন যে, তিনি দিনাজপুরে প্রথম এলেন এবং স্কুলের সামগ্রিক ব্যবস্থাপনায় তিনি খুশি। তবে তিনি এই মন্তব্য করেন যে, দিনাজপুর অটিস্টিক বিদ্যালয় সহ অধিকাংশ অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দরিদ্র ঘরের সন্তান। তাদের জন্য সরকারের আরও কিছু করা উচিত।

তিনি প্রায় দেড় ঘন্টা স্কুলে অবস্থান করেন এবং শিক্ষকদের সাথেও মতবিনিময় করেন। অন্যান্য শিক্ষকদের মধ্যে সেলিনা নবী ও বাবু সহ কয়েকজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd