• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ

দিনাজপুর শহরে এতিমখানাগুলোয় কোরআন খতম ও দোয়া-খায়ের

আব্দুর রাজ্জাক / ২০৬ জন দেখেছেন
আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬
আহলে হাদিস সুন্নত রাহমানিয়া এতিমখানা, স্টেশন রোড, দিনাজপুর।

সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এর মাতা’র মৃত্যুতে পবিত্র কোরআন খতম ও দোয়া-খায়ের করেছে দিনাজপুর শহরের এতিমখানাগুলো।

আজ বুধবার সকাল থেকে সারা দিনব্যাপী দিনাজপুর শহর সমাজসেবা কার্যালয়ের আওতায় এতিমখানাগুলোয় পবিত্র কোরআন খতম দেয়া হয়। এরপরই মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-খায়ের করে এতিম শিশু দ্বীনি শিক্ষার্থীরা।

দারুসসুন্নাত জামে নাসেরিয়া এতিমখানা

দিনাজপুর শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম বলেন, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এর মমতাময়ী মাতা’র মৃত্যুতে আমরা জেলা সমাজসেবা পরিবার মর্মাহত ও শোকাহত। তাঁর মৃত্যুতে দিনাজপুর শহর সমাজসেবা কার্যালয়ের আওতায় এতিমখানাগুলোয় পবিত্র কোরআন খতম দেয়া হয় আজ সকাল থেকে। এছাড়াও মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-খায়ের করে শহরের সকল এতিম শিশু দ্বীনি শিক্ষার্থীরা।

তিনি মরহুমার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd