• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
  • [gtranslate]

বিরল সীমান্তে ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য উদ্ধার

আব্দুর রাজ্জাক, দিনাজপুর: / ১০ জন দেখেছেন
আপডেট : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) বিশেষ অভিযানে দিনাজপুর জেলার বিরল সীমান্তে ভারতীয় ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে।

২৯ এপ্রিল ২০২৬, ভোর ৫টা ৪০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ ভান্ডারা বিওপি’র একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সীমান্ত পিলার ৩২৭/১-এস হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুইহারী গ্রাম নামক এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৪৯ বোতল ভারতীয় ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য (ভারতীয় FAIRDYL) উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd