• সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুর মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে গ্রাহক ফোরামের মানববন্ধন জাতীয় স্কুল ক্রিকেটে প্রথমবার চ্যাম্পিয়ন কালেক্টরেট স্কুল দিনাজপুরে কালেক্টরিয়ান জ্ঞান বিজ্ঞান ও বির্তক উৎসব অনুষ্ঠিত দিনাজপুর ইনস্টিটিউটের ৩৩তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত স্কুল ফিডিং কার্যক্রম বানচালের ষড়যন্ত্র চলছে-দিনাজপুর বেকারী মালিক সমিতি ‘শব্দে গৈরিক তরঙ্গ’ কবিতা গ্রন্থের পাঠ উন্মোচন  শিশু রামিসা ধর্ষন হত্যাকান্ডে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরে  মানববন্ধন  কাজের যোগ্যতার মাপকাঠি নির্ভর করে দক্ষতার উপর -এডিসি শিক্ষা ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

চেহেলগাজী শিক্ষা নিকেতনে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

কাশী কুমার দাস, দিনাজপুর: / ৮৫ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

ঐতিহ্যবাহী চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

৯ এপ্রিল বৃহস্পতিবার দিনাজপুর শহরের ঐতিহ্যবাহী ও প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান সুইহারী চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজে আনন্দমুখর পরিবেশে এবং প্রতিটি শ্রেণির শিক্ষার্থীদের মিলন মেলার মাধ্যমে ২০২৬ সালে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।

চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাকিল আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পালের প্রতিনিধি হিসেবে মাধ্যমিক উপজেলা শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার নির্মল কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক (ভারঃ) আলহাজ্ব মোঃ আফজাল হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন শ্রেণি শিক্ষক আতিকুর রাহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সনদ চক্রবর্তী লিটু, হাচনাইন ইসলাম ও যুথিকা রায়। মানপত্র পাঠ করেন শিক্ষার্থী বিথি। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ১০ম শ্রেণির ছাত্র নিলয় ও ১০ম শ্রেণির শিক্ষার্থী লাবন্য। সভার শুরুতে সংগীত পরিবেশন করে সৌহার্দ ও কৃষ্ণেন্দু। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক  ওবায়দুর রহমান।

প্রধান অতিথি একাডেমি সুপারভাইজার নির্মল কুমার রায় বিদায়ী শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুলের স্টিক দিয়ে সংবর্ধনা প্রদান করতে গিয়ে বলেন, প্রতি বারের মত এবারের এসএসসি পরীক্ষা সহজ হবে না। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। তোমার যেখানেই সিট পরুকনা কেন তোমাদের ব্যবহার এবং সততাই প্রমাণ করবে তোমরা ঐতিহ্যবাহী চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd