• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নাট্যলোকের নক্ষত্র-কাজী বোরহান’ গ্রন্থের মোড়ক উন্মোচন কাহারোলে বাল্য বিবাহে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে তথ্য অধিকার বিষয়ক অংশীজন প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে “আমরা জুলাই যোদ্ধা” সংগঠনের পরিচিতি সভা অনুষ্ঠিত  দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক কার্যক্রম পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ‘আমরা জুলাই যোদ্ধা’র অবস্থান কর্মসূচি এফপিএবি দিনাজপুর শাখা কার্যালয় ‘মেডিসিন কর্ণার’ উদ্বোধন দিনাজপুরে জিয়া মঞ্চের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত ৫ দিনেও খোঁজ মেলেনি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের রিহ্যাব সেন্টারের মাধ্যমে চিকিৎসা সেবা পাবে প্রতিবন্ধীরা-ইউএনও মোকলেদা খাতুন

ইরানের নতুন শীর্ষ নিরাপত্তা প্রধান মোহাম্মদ বাঘের

আন্তর্জাতিক ডেস্ক: / ২২৩ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নতুন সচিব হিসেবে মোহাম্মদ বাঘের জোলঘাদরকে নিয়োগ দেওয়া হয়েছে। মার্কিন ও ইসরায়েলি হামলায় নিহত আলী লারিজানির স্থলাভিষিক্ত হলেন তিনি। মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট দপ্তর থেকে এই তথ্য জানানো হয়।

ইরানের নতুন শীর্ষ নিরাপত্তা প্রধান মোহাম্মদ বাঘের
মোহাম্মদ বাঘের জোলঘাদর

জোলঘাদর ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) একজন সাবেক কমান্ডার। তিনি এর আগে ইরানের এক্সপেডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি উপ-স্বরাষ্ট্রমন্ত্রী এবং কৌশলগত বিষয়াবলির জন্য বিচারবিভাগীয় প্রধানের সহকারীসহ একাধিক পদে দায়িত্ব পালন করেন।

গত ১৭ মার্চ তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এক বিমান হামলায় নিহত হন আলী লারিজানি। তার শূন্য পদেই স্থলাভিষিক্ত হলেন জোলঘাদর। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে বিমান হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এসব হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আলী খামেনিসহ এখন পর্যন্ত ১ হাজার ৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

এর জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। পাশাপাশি জর্ডান, ইরাক ও উপসাগরীয় যেসব দেশে মার্কিন সামরিক সরঞ্জাম বা ঘাঁটি রয়েছে, সেখানেও হামলা চালানো হয়। এসব হামলায় হতাহতের পাশাপাশি অবকাঠামোগত ক্ষতি হয়েছে। একইসঙ্গে বিশ্ববাজার ও বিমান চলাচলেও মারাত্মক বিঘ্ন ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd