• সোমবার, ২৫ মে ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুর মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে গ্রাহক ফোরামের মানববন্ধন জাতীয় স্কুল ক্রিকেটে প্রথমবার চ্যাম্পিয়ন কালেক্টরেট স্কুল দিনাজপুরে কালেক্টরিয়ান জ্ঞান বিজ্ঞান ও বির্তক উৎসব অনুষ্ঠিত দিনাজপুর ইনস্টিটিউটের ৩৩তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত স্কুল ফিডিং কার্যক্রম বানচালের ষড়যন্ত্র চলছে-দিনাজপুর বেকারী মালিক সমিতি ‘শব্দে গৈরিক তরঙ্গ’ কবিতা গ্রন্থের পাঠ উন্মোচন  শিশু রামিসা ধর্ষন হত্যাকান্ডে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরে  মানববন্ধন  কাজের যোগ্যতার মাপকাঠি নির্ভর করে দক্ষতার উপর -এডিসি শিক্ষা ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আমজাদ হোসেনের দাফন কার্য সম্পন্ন

জিন্নাত হোসেন, দিনাজপুর: / ৯১ জন দেখেছেন
আপডেট : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আমজাদ হোসেনের জানাজার নামাজ ও দাফন কার্য সম্পন্ন।

দিনাজপুরের উপশহর ১ নং (চক্ষু হাসপাতাল সংলগ্ন) নিবাসী দিনাজপুর লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট ও আইডিইবি
জেলা শাখার সম্মানিত কাউন্সিলর এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অবসরপ্রাপ্ত প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন গত ২২ মার্চ-২০২৬ ইং রোববার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ১ কন্যা সন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাজার নামাজ সোমবার বেলা ২টায় ২ নং উপশহর তফিউদ্দীন হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় এবং জানাজার নামাজ শেষে শেখ ফরিদ গোরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।

জানাজার নামাজের পূর্বে জেলা প্রশাসনের পক্ষে সদর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন এবং বীর মুক্তিযোদ্ধা বৃন্দসহ শ্রদ্ধাঞ্জলি অর্পণ এর মাধ্যমে শেষ শ্রদ্ধা জানান।

জানাজার নামাজ ও দাফন কার্যে সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, মরহুমের আত্মীয়-স্বজন, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd