• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নাট্যলোকের নক্ষত্র-কাজী বোরহান’ গ্রন্থের মোড়ক উন্মোচন কাহারোলে বাল্য বিবাহে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে তথ্য অধিকার বিষয়ক অংশীজন প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে “আমরা জুলাই যোদ্ধা” সংগঠনের পরিচিতি সভা অনুষ্ঠিত  দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক কার্যক্রম পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ‘আমরা জুলাই যোদ্ধা’র অবস্থান কর্মসূচি এফপিএবি দিনাজপুর শাখা কার্যালয় ‘মেডিসিন কর্ণার’ উদ্বোধন দিনাজপুরে জিয়া মঞ্চের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত ৫ দিনেও খোঁজ মেলেনি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের রিহ্যাব সেন্টারের মাধ্যমে চিকিৎসা সেবা পাবে প্রতিবন্ধীরা-ইউএনও মোকলেদা খাতুন

দিনাজপুরে জেলা নাগরিক প্ল্যাটফর্মের নারী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত 

আজহারুল আজাদ জুয়েল, দিনাজপুর / ২৩৬ জন দেখেছেন
আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬

নারী-পুরুষ সবাইকে পারস্পরিক সম্মানের ভিত্তিতে এগিয়ে যেতে হবে। নারীর মূল্যায়ন করতে হবে এবং নারী সমাজকে এগিয়ে নেওয়ার জন্য পুরুষদেরকেও সহযোগিতা করতে হবে।

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে দিনাজপুরে জেলা নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এই অভিমত দিয়েছেন।

আজ ৯ মার্চ সোমবার সকাল ১০টায় দিনাজপুর শহরের বালুবাড়ীস্থ এমবিএসকে মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা-ফেসিং জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক আজহারুল আজাদ জুয়েল।

ডেমোক্রেসি ওয়াচের সহযোগিতায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ফেসিং প্রকল্পের জেলা সমন্বয়ক মোঃ শহিদুর রহমান, বিশিষ্ট উপন্যাসিক লাইলা চৌধুরী, দিনাজপুর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক সুলতান কামাল উদ্দিন বাচ্চু, সাংবাদিক মামুনুর রহমান জুয়েল, নাগরিক প্লাটফর্মের সদস্য মোঃ ইয়াদ আলী, মোঃ আব্দুল মান্নান, মোঃ জামাল উদ্দিন, নওশাদ হোসেন, মোহাম্মদ সামিউল আলম, শাহনাজ পারভিন লাকি, মনিকা কুমার, শুভ বাসফোর, রহিমা পারভীন লাভলী, শম্পা রানী কুন্ডু, সুশান্ন টোপ্পো, শায়লা বেগম প্রমুখ।

সভাপতির বক্তব্যে আজহারুল আজাদ জুয়েল বলেন, নারী এবং পুরুষ পরস্পরের পরিপূরক। একজন আরেকজনকে বাদ দিয়ে চলতে পারে না, পারবে না। নারীর উন্নয়ন ব্যতীত পুরুষ কোন কাজেই সফল হতে পারবে না। নারী-পুরুষ পরস্পরের সহযোগিতা করবে এটাই স্বাভাবিক। এছাড়া সমাজ উন্নত হতে পারবে না।

সুলতান কামাল উদ্দিন বাচ্চু বলেন, আমাদের দেশের নারীরা যে সংস্কৃতির মাধ্যমে চলাফেরা করে তা অনেক উন্নত। কিন্তু আবহমান সংস্কৃতির বিরুদ্ধে কিছু লোক ধর্মের অপব্যাখ্যা নিয়ে কাজ করছে। ধর্মীয় অপব্যাখ্যা বিরুদ্ধে আমাদেরকে সক্রিয় থাকতে হবে।

লায়লা চৌধুরী বলেন, নারীরা বৃদ্ধ হয়ে গেলে অসহায় হয়ে পড়ছে। বয়সকালে তাদের দেখার কেউ থাকেনা। এ ব্যাপারে উপযুক্ত ভূমিকা সরকারকে নিতে হবে যেন নারীরা বয়স কালে নিরাপত্তা ও শান্তি পায়।

অন্যান্য বক্তাগণ নারী সমাজের উন্নয়নে কার্যকর ভূমিকা নিতে সরকারের প্রতি অনুরোধ জানান।

আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা শুরুর আগে জেলা নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সভা আহ্বায়ক আজহারুল আজাদ জুয়েল অনুষ্ঠিত হয়। সভায় বিগত সবার কার্যবিবরণী উপস্থাপন করেন ফেসিং প্রকল্পের ফারুমা বেগম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd