• সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুর মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে গ্রাহক ফোরামের মানববন্ধন জাতীয় স্কুল ক্রিকেটে প্রথমবার চ্যাম্পিয়ন কালেক্টরেট স্কুল দিনাজপুরে কালেক্টরিয়ান জ্ঞান বিজ্ঞান ও বির্তক উৎসব অনুষ্ঠিত দিনাজপুর ইনস্টিটিউটের ৩৩তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত স্কুল ফিডিং কার্যক্রম বানচালের ষড়যন্ত্র চলছে-দিনাজপুর বেকারী মালিক সমিতি ‘শব্দে গৈরিক তরঙ্গ’ কবিতা গ্রন্থের পাঠ উন্মোচন  শিশু রামিসা ধর্ষন হত্যাকান্ডে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরে  মানববন্ধন  কাজের যোগ্যতার মাপকাঠি নির্ভর করে দক্ষতার উপর -এডিসি শিক্ষা ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

দিনাজপুরে আনসার ও ভিডিপি’র নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ

নুর ইসলাম, দিনাজপুর: / ১৩১ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
৬ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার সকাল ১১ টায় দিন্জপুর গোড়-এ শহীদ বড় মাঠে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে সমাবেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে দিনাজপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিশেষ নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১১ টায় দিন্জপুর গোড়-এ শহীদ বড় মাঠে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে সারা দেশের ন্যায় দিনাজপুরেও ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন আনসার ও ভিডিপি’র মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বাহিনীর সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে দিনাজপুর জেলা কমান্ড্যান্ট মোঃ নুরুজ্জামান জেলার প্রায় ১১ হাজার আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের উদ্দেশ্যে কঠোর দিকনির্দেশনা প্রদান করে তিনি বলেন, বাহিনীর কোনো সদস্য/সদস্যা নির্বাচনের কোনো প্রার্থী বা প্রিজাইডিং অফিসারের কাছ থেকে কোনো উপহার বা ‘বকশিশ’ গ্রহণ করতে পারবেন না। এমনকি ঊর্ধ্বতন কর্মকর্তা কেন্দ্রে গেলেও কোনো প্রকার ব্যক্তিগত আপ্যায়ন যেমন: পানি বহন বা খাবার পরিবেশন করা যাবে না। আনসার সদস্যদের মূল কাজ ভোটকেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখা এবং প্রিজাইডিং অফিসারের শারীরিক নিরাপত্তা নিশ্চিত করা।

জেলা কমান্ড্যান্ট স্পষ্ট জানান, আপনাদের কাজ ব্যালট বঙ্রে নিরাপত্তা দেওয়া, ঘর পরিষ্কার করা বা টেবিল গোছানো নয়। নিজের জীবন বাজি রেখে হলেও ব্যালট বঙ্ রক্ষা করতে হবে। দিনাজপুর জেলার আনসার ও ভিডিপি’র সদস্য/সদস্যাদের যে দেশব্যাপী সুনাম রয়েছে, তা আসন্ন নির্বাচনেও বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। সমাবেশে জানানো হয়, বাহিনীর মহাপরিচালক এবং রংপুর রেঞ্জের উপমহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী সরকার ও জনগণের আস্থা রক্ষায় আনসার ও ভিডিপি সদস্যরা শতভাগ নিরপেক্ষতার সাথে কাজ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd