• রবিবার, ১০ মে ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
  • [gtranslate]

নির্বাচন সুষ্ঠু হলে জামায়াত ক্ষমতায় আসতে পারবে না : হর্ষবর্ধন শ্রিংলা

আন্তর্জাতিক ডেস্ক: / ১২২ জন দেখেছেন
আপডেট : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে না।
শুক্রবার (২৩ জানুয়ারি) ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেছেন। সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ‘যদি নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হয় এবং কারচুপি হয়, তাহলে ইসলামপন্থী দলটি ক্ষমতায় আসতে পারে। নাহলে তাদের ক্ষমতায় আসার সম্ভাবনা কম। দলটির ভোটের হার পাঁচ থেকে সাত শতাংশ, তাও আবার অন্য রাজনৈতিক দলগুলোর সহায়তায়।’
তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে লোকজন এখানে আসছেন এবং রাজনৈতিক স্বার্থে তাদের থাকতে দেওয়া হচ্ছে। এই অনুপ্রবেশকারীরা একটি সমস্যা এবং আমাদের এই চর্চা বন্ধ করতে হবে। আমরা চাই, বাংলা উন্নয়নের পথে এগিয়ে যাক।’
তিনি আরও বলেন, ‘যারা অন্তর্বর্তীকালীন প্রশাসন পরিচালনা করছেন তারা নিজেদেরকে সেই জায়গায় দাঁড় করিয়েছেন… তারা নির্বাচিত হননি। এই প্রশাসন এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছে, যা জনগণের কাছে গ্রহণযোগ্য নয়। ভারত সরকার স্পষ্ট করে জানিয়েছে, সব রাজনৈতিক দলের নির্বাচনে অংশ নেওয়া উচিত, কিন্তু সেটি হচ্ছে না।’
সময়ের আলো/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd