• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ

পীরগঞ্জ সীমান্তে বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার

আব্দুর রাজ্জাক, দিনাজপুর: / ৫৯ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) বিশেষ অভিযানে পীরগঞ্জ সীমান্তে বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে।

সীমান্ত দিয়ে অবৈধ পণ্য ও মাদকদ্রব্যের প্রবেশ রোধ এবং সীমান্ত অপরাধ দমনে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর আভিযানিক তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের প্রচলিত আইন ও জননিরাপত্তা রক্ষায় ব্যাটালিয়নটি নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে ১৯ নভেম্বর ২০২৬ তারিখ দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ বৈরচুনা বিওপি কর্তৃক ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলাধীন সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযানস্থলে তল্লাশি চালিয়ে ১১৯ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নিষিদ্ধ সিরাপের সিজার মূল্য ৩৫,৭০০ (পঁয়ত্রিশ হাজার সাতশত) টাকা।

উদ্ধারকৃত মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, “দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালানমুক্ত সীমান্ত গড়ে তুলতে বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ। সীমান্ত অপরাধ দমনে ভবিষ্যতেও কঠোর অবস্থান বজায় রেখে নিয়মিত বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd