“করবো সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ”-এই শ্লোগান সামনে রেখে দিনাজপুরের কাহারোলে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ এর আয়োজনে আজ রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর হতে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার মোঃ সারোয়ার
মোর্শেদ, কাহারোল সমবায় সমিতির সভাপতি মোঃ নুরুল ইসলাম,
যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রুকুনুজ্জামান, ওসি এলএসডি
মোঃ সাইফুল নবী, সুন্দরপুর ইউপির সমবায় সমিতির সভাপতি মোঃ
খলিলুর রহমান শাহ, আলোচনা অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির
সদস্যগণ উপস্থিত ছিলেন।