• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিরামপুরে চাকরি মেলা, আবেদন চার লাখের বেশি  নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ আটক করলো ২৯ বিজিবি পীরগঞ্জে ১০০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার বিএনপি মুখে যা বলে কাজ দিয়ে তা প্রমাণ করে-দিনাজপুরে ডা. জাহিদ দিনাজপুরে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ ও সোনালী ব্যাংক পিএলসি’র সাথে চুক্তি স্বাক্ষর দীপশিখার উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত দিনাজপুরে ডিজিটাল নম্বর প্লেট পুনঃ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন দিনাজপুরে দালালচক্র ভেঙে হাসপাতালগুলোতে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ: মন্ত্রী ডা. জাহিদ দিনাজপুরে ২০ হাজার ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ স্বামী-স্ত্রী আটক ফুলবাড়ী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় পূজা মন্ডপ পরিদর্শন

বিরামপুরে চাকরি মেলা, আবেদন চার লাখের বেশি 

খাদেমুল ইসলাম, বিশেষ প্রতিবেদক / ৭ জন দেখেছেন
আপডেট : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

দিনাজপুরের বিরামপুরে আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চাকরি মেলা। উত্তরাঞ্চলে প্রথমবারের মতো আয়োজিত এ মেলায় ইতোমধ্যে চার লাখের বেশি আবেদন জমা পড়েছে। অনলাইনের পাশাপাশি সরাসরি আবেদনেরও সুযোগ থাকবে। মেলায় অন্তত ৫০টি চাকরিদাতা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বিরামপুর ডিগ্রি কলেজ মাঠে দিনব্যাপী এ মেলার আয়োজন করছে বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলা প্রশাসন। এতে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন। চাকরিপ্রার্থীরা তাঁদের সঙ্গে সরাসরি যোগাযোগের পাশাপাশি চাকরির জন্য আবেদন করার সুযোগ পাবেন।

মেলার প্রস্তুতি পরিদর্শনে বুধবার বিরামপুর ডিগ্রি কলেজ মাঠে যান সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় তিনি স্টল স্থাপন, নিরাপত্তাব্যবস্থা এবং চাকরিপ্রার্থী ও দর্শনার্থীদের যাতায়াতের সুবিধাসহ সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন তিনি।

মন্ত্রী বলেন, ঢাকার বাইরে মফস্বল শহরে এ ধরনের চাকরি মেলার আয়োজনের মূল উদ্দেশ্য স্থানীয় তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাঁদের মেধা ও যোগ্যতাকে জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করা।

আয়োজকদের প্রত্যাশা, এ মেলার মাধ্যমে দিনাজপুরের বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাটসহ উত্তরাঞ্চলের চাকরিপ্রার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের সুযোগ পাবেন। স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে এ আয়োজন ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd