• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিরামপুরে চাকরি মেলা, আবেদন চার লাখের বেশি  নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ আটক করলো ২৯ বিজিবি পীরগঞ্জে ১০০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার বিএনপি মুখে যা বলে কাজ দিয়ে তা প্রমাণ করে-দিনাজপুরে ডা. জাহিদ দিনাজপুরে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ ও সোনালী ব্যাংক পিএলসি’র সাথে চুক্তি স্বাক্ষর দীপশিখার উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত দিনাজপুরে ডিজিটাল নম্বর প্লেট পুনঃ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন দিনাজপুরে দালালচক্র ভেঙে হাসপাতালগুলোতে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ: মন্ত্রী ডা. জাহিদ দিনাজপুরে ২০ হাজার ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ স্বামী-স্ত্রী আটক ফুলবাড়ী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় পূজা মন্ডপ পরিদর্শন

পীরগঞ্জে ১০০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

আব্দুর রাজ্জাক, দিনাজপুর: / ১৯ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

সীমান্তে মাদকবিরোধী অভিযানে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর সাফল্য: পীরগঞ্জে ১,০০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে।

এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২১ অক্টোবর ২০২৬ দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ ফকিরগঞ্জ বিওপি কর্তৃক ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলাধীন সীমান্তবর্তী এলাকায় রাতব্যাপী চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১০০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটের সিজার মূল্য ২ লক্ষ টাকা।

উদ্ধারকৃত মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, “দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালানমুক্ত সীমান্ত গড়ে তুলতে বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ। সীমান্ত অপরাধ দমনে ভবিষ্যতেও কঠোর অবস্থান বজায় রেখে নিয়মিত বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd