দিনাজপুরে হলি ল্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয়।
১৩ অক্টোবর মঙ্গলবার সকালে কলেজ ক্যাম্পাস-২ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হলি ল্যান্ড কলেজের সভাপতি অধ্যাপক আব্দুর রউফ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ইকবাল কবির মোগল।
অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়। ‘Let Us Make Our Future Now’ স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা গ্রহণ, নৈতিক মূল্যবোধ চর্চা ও ভবিষ্যৎ জীবনে সফলতা অর্জনে উৎসাহিত করার বার্তা তুলে ধরা হয়।
নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বর্ণিল সাজসজ্জা ও ফুলেল আয়োজনে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।