• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
  • [gtranslate]

কাহারোলে বিশিষ্ট সার ও কীটনাশক ব্যবসায়ী জামিনে মুক্ত

এম এ জলিল শাহ্, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি / ১৬ জন দেখেছেন
আপডেট : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

নশিপুর সরকারি সার গোডাউন থেকে অবৈধভাবে সার উত্তোলন করে বিক্রির অভিযোগে কাহারোলের সার ও কীটনাশক বিশিষ্ট্য ব্যবসায়ী কৃষাণ ট্রেডার্স এর স্বত্বাধিকারী মোঃ আনছারুল ইসলাম (৪২)কে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-
পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে গত রোববার ভোরে নীলফামারী জেলার সৈয়দপুর বাবু পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে দিনাজপুর কোতয়ালী থানায় নিয়ে আসে। গত ২৬ আগস্ট’২৬ ইং তারিখে তার বিরুদ্ধে পুলহাট দিনাজপুরের সহকারী পরিচালক (সার) বিএডিসি মোঃ খুরশেদ আলম বাদী হয়ে কোতয়ালী থানায় মামলা দায়ের করার পরিপেক্ষিতে ডিবি পুলিশ তাকে আটক করে। ওইদিন বিকালে তাকে আদালতে হাজির
করা হলে​ বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আনছারুল ইসলামকে জামিনে মুক্তি দেন। জামিনে মুক্ত হওয়ার পর ওই দিন রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে কাহারোল উপজেলা সদরের ১০ মাইল আমতলা মোড়ে দেখা হয়, বিশিষ্ট্য সার ও কীটনাশক ব্যবসায়ী আনছারুল ইসলামের সাথে।

সে জানায়, আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি ছাড়া কিছুই না বলে সে দাবী করে আরোও বলেন, ​সার ও
কীটনাশক ব্যবসার ক্ষেত্রে আমি কখনোও অন্যায় বা মজুতদারির আশ্রয়ের প্রশ্নই আসে না। আমাকে আজ রোববার দিনাজপুর বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জামিন দিয়েছে।

জানা গেছে, গত ২৬ আগস্ট’২৬ দিনাজপুর কোতয়ালী থানায় ২০০৬ সালের সার ব্যবস্থাপনা আইনের ১২(৩) ধারা মতে মামলাটি রোজু করেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূরবনী। মামলা নং-৭৮ তারিখ-২৬, ০৮, ২০২৬ ইং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd