• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
  • [gtranslate]

দিনাজপুরে আন্তর্জাতিক আদিবাসি দিবস পালিত

রফিক প্লাবন, দিনাজপুর: / ১০ জন দেখেছেন
আপডেট : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
ছবি: পল্লীবার্তা

বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দিনাজপুরে আন্তর্জাতিক আদিবাসি দিবস পালিত হয়েছে।

রোববার (৯ আগস্ট) দুপুরে দিনাজপুর সদর উপজেলার কলেজ মোড়স্থ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সাংস্কৃতিক একাডেমি প্রাঙ্গন থেকে আন্তর্জাতিক আদিবাসি দিবস উদযাপন কমিটির ব্যানারে বর্ণাঢ্য র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় সাংস্কৃতিক একাডেমিতে গিয়ে শেষ হয়।

র‌্যালীতে জাতীয় আদিবাসি পরিষদ, আদিবাসি সমাজ উন্নয়ন সমিতি, বাংলাদেশ আদিবাসি মুক্তি মোর্চা, উত্তরবঙ্গ আদিবাসি ফোরাম, রংপুর বিভাগীয় মাহালী সমাজ উন্নয়ন সংগঠনের নেতৃবৃন্দসহ শতশত নারী-পুরুষ অংশ নেয়। এ সময় আদিবাসীদের জমি দখল বন্ধ, আদিবাসী হত্যাকাণ্ডের বিচার এবং অধিকার নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।

এরপর ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সাংস্কৃতিক একাডেমির হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, “আদিবাসী জনগোষ্ঠীর সন্তানদের লেখাপড়া শিখিয়ে সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে। তারা শিক্ষিত হলে নিজেদের অনেক সমস্যা নিজেরাই সমাধান করতে পারবে। আদিবাসীদের পেছনে ফেলে নয়, তাদের এগিয়ে নিতে সরকার কাজ করছে। আপনাদের সংসদ সদস্য হিসেবে আপনাদের সমস্যা সমাধানে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব।”

দিনাজপুর ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সাংস্কৃতিক একাডেমির পরিচালক মানিক সরেন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল হালিম, জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন, ঝানজিরা সমাজ কল্যাণ সংস্থার প্রজেক্ট ম্যানেজার মো. হারুন অর রশীদ, আদিবাসী সমাজ উন্নয়ন সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক নাথালিউস মারান্ডী, কারিতাস এর সাবেক পরিচালক যোগেন জুলিয়ান বেসরা, সিডিএ’র নির্বাহী পরিচালক শাহ-ই-মবিন জিন্নাহ, বাংলাদেশ আদিবাসি মুক্তি মোর্চা জেলা শাখার সাধারণ সম্পাদক মানিক সরকার মুর্মু, রংপুর বিভাগীয় মাহালী সমাজ উন্নয়ন সংগঠনের সভাপতি পাউলুস হাসদা, আদিবাসি সমাজ উন্নয়ন সমিতি জেলা শাখার সাবেক সভাপতি রুবেন মুর্মু, আদিবাসী নারী শক্তি মঞ্চ জেলা শাখার সভাপতি রানী হাসদা, আদিবাসি সমাজ উন্নয়ন সমিতি দিনাজপুর ও উত্তরবঙ্গ আদিবাসি ফোরামের সভাপতি লুকাস সরেন, উত্তরবঙ্গ আদিবাসি ফোরামের সাধারণ সম্পাদক সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট প্রভাত টুডু।

বাংলাদেশ আদিবাসী মুক্তি মোর্চা দিনাজপুর জেলা শাখার সভাপতি আলবিনুস টুডু ও আদিবাসী নারী নেত্রী স্বপ্না সুবর্ণা তপ্নের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে আদিবাসী জনগোষ্ঠীর ভূমি, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করার দাবি জানান।

দিনব্যাপী কর্মসূচিতে বাংলাদেশ আদিবাসী মুক্তি মোর্চা দিনাজপুর সদর উপজেলা শাখার সভাপতি এলেক্স বিশ্বাসসহ বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতৃবৃন্দ ও শত শত নারী-পুরুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd